Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ক্রীড়া ডেস্ক: নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, ভারতের অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো হবে না। একই সঙ্গে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসিকে ই-মেইল করে জানানো হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে শনিবার রাতেও বোর্ড সদস্যরা অনলাইনে আলোচনা করেন। সেখানে মোস্তাফিজকে হঠাৎ কলকাতা থেকে তুলে নেওয়া নিয়ে আলোচনা হয়, কিন্তু অনেকেই সতর্কভাবে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। যদিও, সরকারের স্পষ্ট অবস্থান, ক্রীড়া উপদেষ্টার শক্ত বক্তব্য এবং তথ্য উপদেষ্টার মন্তব্য “চুপ করে থাকবেন না”—এর প্রেক্ষিতে বিসিবি হার্ডলাইন অবস্থানে চলে আসে। মোস্তাফিজকে সামাজিক মাধ্যমে উগ্র হিন্দুপন্থিরা হুমকি দেওয়ায়, পুরো দলের নিরাপত্তা…
নিজস্ব প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা সহ বিভিন্ন স্থানে সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ এলাকা ও স্থানগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা নদীর তীরবর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল…
ক্রীড়া ডেস্ক: আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার অনুরোধের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই বিষয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। আমাদের একটি প্রতিক্রিয়া জানাতে হচ্ছে।” তিনি বলেন, খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখাই সবচেয়ে ভালো হতো। কিন্তু দুঃখজনকভাবে এই ক্ষেত্রে ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রবেশ ঘটানো হয়েছে। সাধারণভাবে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও…
ক্রীড়া ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে জায়গা পাননি ওপেনার নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। রোববার (৪ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে দল প্রকাশ করে বিসিবি। নতুন স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাইফ হাসান। উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে দলে রাখা হয়েছে অভিজ্ঞ নুরুল হাসান সোহানকে। ব্যাটিং বিভাগে টপ অর্ডারে লিটন ও সাইফের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে দলের ভরসা তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। বোলিং আক্রমণে পেস বিভাগে…
ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অভিযানের পেছনে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারকারী ড্রাগ কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহের জন্য মাদুরো সরাসরি দায়ী। এই অভিযোগকে সামনে রেখে ক্যারিবিয়ান সাগর এলাকায় একাধিক সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে, যেগুলোকে অনেক বিশ্লেষক বিচারবহির্ভূত শক্তি প্রয়োগ হিসেবে দেখছেন। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে মার্কিন বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরোকে আটক করা হয়। ঘটনার পরপরই এক বক্তব্যে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল শিল্পে “অত্যন্ত সক্রিয়ভাবে” জড়িত থাকবে। তিনি…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার নিউ ইয়র্কের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে। তার সঙ্গে ছিলেন স্ত্রীও। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের নেওয়া হয় ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর কার্যালয়ে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (৪ জানুয়ারি) নিউ ইয়র্ক সিটিতে মোট তিনটি হেলিকপ্টার অবতরণ করে। এর একটি হেলিকপ্টারেই ছিলেন আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নামার পর কঠোর নিরাপত্তার মধ্যে মাদুরোকে গাড়িবহরযোগে ডিইএ’র সদরদফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি)। যুক্তরাষ্ট্রের এই কারাগারটি কুখ্যাত হিসেবে…
ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার ক্ষমতায় দেখা যেতে পারে কি না—এ বিষয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে নরওয়েতে অবস্থানরত মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কি না, সে সিদ্ধান্ত এখনই চূড়ান্ত করা যাবে না। বিষয়টি আরও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। এ সময় ট্রাম্প ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, দেশটিতে একজন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন এবং সাম্প্রতিক নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। তার মতে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অধীনে অনুষ্ঠিত নির্বাচন ছিল অত্যন্ত বিতর্কিত ও লজ্জাজনক।…
ডেস্ক রিপোর্ট: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজে করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প জানিয়েছেন, মাদুরো ও ফ্লোরেসকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইয়ো জিমায় (USS Iwo Jima) করে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে হেলিকপ্টারযোগে তাদের জাহাজে তোলা হয়। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, “সুন্দর একটি ফ্লাইটে গেছেন— আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।” উল্লেখ্য, শনিবার মধ্যরাতে আকস্মিক হামলায় যুক্তরাষ্ট্রের সেনারা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। এরপর থেকেই তাদের…
ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হলে দেশটির নেতৃত্ব কে দেবেন? ট্রাম্পের দাবি অনুযায়ী, মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই খবর নিশ্চিত হলে, ভেনেজুয়েলার ক্ষমতার মসনদে কে বসবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। ট্রাম্পের এই দাবি যদি সত্যি হয়, তবে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। আপাতত নতুন কোনো হামলার পরিকল্পনা না থাকলেও, মাদুরোবিহীন ভেনেজুয়েলার হাল কে ধরবেন, তা নিয়ে বিশ্লেষকরা তিনটি প্রভাবশালী নামের দিকে ইঙ্গিত করছেন। সম্ভাব্য তিন উত্তরসূরি: ডেলসি রদ্রিগেজ (ভাইস প্রেসিডেন্ট): বেসামরিক প্রশাসন ও অর্থনীতিতে তার শক্তিশালী প্রভাব…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্তর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় সিংগাইর উপজেলার সুদক্ষিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান রাসেলের সভাপতিত্বে এবং মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামির্তা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এতে বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
