Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ শনিবার। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল পর্যন্ত এ কার্যক্রম চলবে এবং যাচাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইসি জানিয়েছে, ছুটির দিনেও যাচাই কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। শুক্রবার কক্সবাজার-১ আসনে প্রার্থী সালাহউদ্দিন আহমদের জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র যাচাই শেষে বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে যেসব মনোনয়নপত্র বাতিল হবে, সংশ্লিষ্ট প্রার্থীরা আগামী ৫ থেকে ৯…
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস খেতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল ও কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার গেড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—ঢাকার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন) সন্দ্বীপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) এবং একই এলাকার মো. জাফর…
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সংঘবদ্ধ একটি চোর চক্র খানপাড়া এলাকার একটি ফাঁকা স্থানে স্থাপিত বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে যায়। তারা ট্রান্সফরমারের সঙ্গে সংযুক্ত শিকল ও তালা কাটার চেষ্টা চালায়। এ সময় ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে খুলে ফেলার আগেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চক্রের এক সদস্য নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর রাতের শেষভাগে চোর চক্রের অন্যান্য সদস্যরা মৃতদেহটি সামান্য দূরে সরিয়ে রেখে পালিয়ে…
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানায়, শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও কুয়াশার প্রভাব থাকবে উল্লেখযোগ্য। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিসংখ্যান অনুযায়ী, গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল…
অনলাইন ডেস্কপ্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনকালে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তারেক রহমান বলেন, গভীর শোকের মধ্যেও তাঁর মায়ের শেষ বিদায় যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন হয়েছে। এটি সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার ফল। তিনি সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা…
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন বছরের আগমনকে আশাবাদ, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক হিসেবে উল্লেখ করেন। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছর যেন মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। একই সঙ্গে সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, নববর্ষ মানেই অতীতের হতাশা ও গ্লানি পেছনে ফেলে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার সুযোগ। নতুন বছরের সূচনা মানুষকে নতুন উদ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রাণিত…
ডেস্ক রিপোর্ট: ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে সংসদ ভবনের পাশ দিয়ে জিয়া উদ্যানে শেষ বিশ্রামের পথে বাংলাদেশী জনতার ঢল নামে, যা দেশের রাজনীতির এক সময়ের গুরুত্বপূর্ণ চিহ্নকে স্মরণ করায়। দেশ ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত, সংগ্রাম ও নেতৃত্বের অবিচল পথ, খালেদা জিয়ার জীবনের মূল চরিত্র হিসেবে উঠে এসেছে। বছরের শুরুতেই বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরে চিকিৎসার পাশাপাশি দেশের মাটিতে থাকার সিদ্ধান্ত নেন। হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে শেষ কথায় তিনি নিজের ছেলে তারেক রহমানকে দেখাশোনার দায়িত্ব দেন। অগণিত মানুষের উপস্থিতি জানিয়ে দেয়, খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন নন, তিনি দেশের জাতীয় ঐক্যের প্রতীক। তার রাজনৈতিক জীবন, বন্দি…
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। বুধবার বিকেল চারটার দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। সেখানে ফ্রিজার ভ্যান থেকে মরদেহ নামিয়ে একটি বিশেষ বাহনে করে সমাধিস্থলের চত্বরে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার কিছু পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁকে দাফন করা হয়। এর আগে বিকেল তিনটার দিকে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজে ইমামতি করেন। জানাজার…
ডেস্ক রিপোর্ট: বিপুল মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষ হওয়ার পর তাঁর মরদেহ দাফনের উদ্দেশ্যে জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় পতাকায় আবৃত মরদেহ বহনকারী গাড়ি সংসদ ভবন এলাকা ত্যাগ করে জিয়া উদ্যানে পৌঁছায়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনে করে তাঁকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের নিকটে নেওয়া হয়। সমাধির কাছাকাছি পৌঁছালে সেনা ও নৌবাহিনীর সদস্যরা কাঁধে তুলে নেন খালেদা জিয়ার কফিন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জিয়াউর রহমানের পাশে তাঁকে দাফনের প্রক্রিয়া শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক…
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই শোকবার্তা জানানো হয়। বার্তায় বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের অগ্রগতি ও উন্নয়নে তাঁর নেতৃত্ব উল্লেখযোগ্য অবদান রেখেছে বলেও উল্লেখ করে যুক্তরাষ্ট্র।
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
