Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ভোরে রোজগারের আশায় ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন মোতালেব হোসেন (৪০)। দুপুর হওয়ার আগেই খবর এল—তিনি আর ফিরবেন না। ছয় সদস্যের পরিবারের একমাত্র ভরসা সেই মানুষটিকে হারিয়ে এখন স্তব্ধ নীলফামারীর কিশোরগঞ্জের মুন্সিপাড়া গ্রাম। স্ত্রীর বুকফাটা কান্না আর ছোট তিন সন্তানের ভবিষ্যৎ এখন অন্ধকারে। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর–দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ডে উল্টো পথে আসা বাসের চাপায় পড়ে প্রাণ হারান মোতালেব হোসেন। মোতালেব হোসেনের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন মোতালেব হোসেন। ভোর পাঁচটার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রংপুর–দিনাজপুর মহাসড়ক দিয়ে পাগলাপীর বাজারের উদ্দেশে…
মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির। আজ সকাল ১০টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে। ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী এম সরোয়ার হোসেন আজ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের বলেছিলেন, তাঁর মক্কেলদের সাবজেলে (উপকারাগার) রাখা হবে। পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ১৫ সেনাসদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাবজেলে রাখা বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-নির্যাতনের ঘটনায়…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
