Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি : তীব্র শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শীতার্ত দুস্থ, এতিম মাদ্রাসা শিক্ষার্থী ও নিম্নবিত্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের গোলাইডাঙ্গা–বাস্তা মোড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই মানবিক উদ্যোগে অর্থায়ন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সেলিম হোসেন, সাইফুল ইসলাম, মোবারক হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপকারভোগী পিয়ার জান, জয়তুন ও হাসেম আলী সাংবাদিকদের বলেন, “প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তা প্রতিবছর শীত মৌসুমে আমাদের পাশে দাঁড়ায়।…

Read More

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানকে এখন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পূর্বঘোষিত তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। সফরসূচি পরিবর্তনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি। রাজনীতি

Read More

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৯টি দল এবার ভোটের মাঠে নামছে না। অংশগ্রহণকারী দলগুলোর বড় একটি অংশ খুব সীমিত সংখ্যক আসনে প্রার্থী দিয়েছে। বিশ্লেষণে দেখা যায়, প্রায় ২৯টি দল সর্বনিম্ন ১টি থেকে সর্বোচ্চ ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে, অন্তত ১০০টি আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে মাত্র ৫টি দল। এবারের নির্বাচনে নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বেশিরভাগ শরিক দল অংশ নিতে পারছে না। নির্বাচন বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হওয়ায় ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে না। তবে একই সঙ্গে তারা…

Read More

নিজস্ব প্রতিনিধি: বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে উঠেছিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘ ২৫ বছর পর একত্রিত হন বিদ্যালয়টির এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা। পুনর্মিলনী উপলক্ষে ” স্মৃতির পথে আজও আমরা একসাথে” স্লোগানে ২৫ বছরের ফ্রেন্ডশিপ ও মেমোরি শিরোনামে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দারুচিনি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। সকাল থেকেই নানা ক্ষুদ্র আয়োজন, স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আনন্দঘন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। দিনের শেষ পর্বে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য…

Read More

ডেস্ক রিপোর্ট :  শীত এলেই কাঁচা খেজুরের রসের টানে ঢাকার অদূরবর্তী মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুরে বাড়ছে মানুষের ঢল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও ভাইরাল ভিডিওর কারণে এ বছর রস পানকারীর সংখ্যা আগের যেকোনো সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে। এতে করে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে বলে সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ দলবেঁধে ছুটছেন সিংগাইর ও হরিরামপুরের গ্রাম ও খেজুর বাগানগুলোতে। উৎসবমুখর পরিবেশে চলছে রস পান, ছবি ও ভিডিও ধারণ এবং তাৎক্ষণিক অনলাইন প্রচার। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর কাছাকাছি হওয়ায় সিংগাইরে চাপ…

Read More

ডেস্ক রিপোর্ট:আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার পেতে এবার অনলাইনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি জানান, আগের নির্বাচনগুলোতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন যাচাই শেষে কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো, যা সময়সাপেক্ষ ছিল এবং কমিশনের অতিরিক্ত ব্যয়ের কারণ হয়ে দাঁড়াত। এ কারণে এবার প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে অনলাইনে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। মো. রুহুল আমিন মল্লিক আরও বলেন, এ…

Read More

ডেস্ক রিপোর্ট:অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা। খুচরা পর্যায়ে কোনো দোকানেই গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেল ও রেস্তোরাঁগুলো কোনোভাবে বিকল্প জ্বালানি ব্যবহার করে রান্নার কাজ চালিয়ে গেলেও, অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না। এতে একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা। সকালে রাজধানীর  বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিয়মিত যেসব দোকান থেকে ভোক্তারা সিলিন্ডার কিনে থাকেন, সেখানে কোনো গ্যাস নেই। দোকানিরা জানিয়েছেন, ডিস্ট্রিবিউটররা সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখায় তারা বিক্রি করতে পারছেন না।…

Read More

বাণিজ্য ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। এর পাশাপাশি প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণও বাড়ছে। ফলে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচে তুলে ধরা হলো— 🔹 বৈদেশিক মুদ্রা — বাংলাদেশি টাকা ইউএস ডলার: ১২২ টাকা ৩১ পয়সা ইউরোপীয় ইউরো: ১৪২ টাকা ৭৯ পয়সা ব্রিটিশ পাউন্ড: ১৬৪ টাকা ৬১ পয়সা অস্ট্রেলিয়ান ডলার: ৮২ টাকা ২১ পয়সা জাপানি ইয়েন: ৭৮ পয়সা কানাডিয়ান ডলার: ৮৮ টাকা ২৪ পয়সা সুইডিশ ক্রোনা: ১৩ টাকা ৩১ পয়সা সিঙ্গাপুর ডলার: ৯৫ টাকা…

Read More

ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি বসতঘরে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহান নামের এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণে ঘরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে একটি বসতঘরের দেয়াল ও চালা উড়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ঘরটিকে লন্ডভন্ড অবস্থায় দেখতে পান। ঘর থেকে কিছু দূরে একজন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে…

Read More

বিনোদন ডেস্ক: মুক্তির পর থেকেই দর্শক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। আইএমডিবিতে ৮.৬ রেটিং নিয়ে এটি বর্তমানে দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছে, যেখানে বিলিয়ন ডলার আয় করা সিনেমাকেও পেছনে ফেলেছে সিরিজটি। আশির দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজের গল্পে দেখা যায়, ‘ডানজিয়নস অ্যান্ড ড্রাগনস’–প্রেমী কয়েকজন কিশোর হঠাৎ করে নিজেদের শহরের পাশেই এক অজানা ও ভয়ংকর জগতের সন্ধান পায়, যাকে বলা হয় ‘আপসাইড ডাউন’। গল্পে যুক্ত হয় রহস্যময় কিশোরী ইলেভেন (এল), যার রয়েছে টেলিকাইনেটিক ও টেলিপ্যাথিক ক্ষমতা। রহস্য, রোমাঞ্চ ও আবেগের মিশেলে এবারের কিস্তিও দর্শকদের মুগ্ধ করেছে। নতুন বছর উপলক্ষে মুক্তি পাওয়া সিরিজ ‘রান অ্যাওয়ে’ তুলনামূলক কম রেটিং…

Read More