Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর বিমানবন্দর সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি। তার ভাষ্য, বিমানবন্দরটি পুনরায় চালু করতে হলে শুরু থেকে সম্পূর্ণ নতুন করে নির্মাণ করতে হবে। তথ্যসূত্র: আল জাজিরা মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফাতেমে মহাজেরানি বলেন, হামলায় জনসেবার জন্য সম্প্রতি কেনা একটি সংস্কারকৃত বিমান সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। বিমানটির কেবল অল্প কিছু অংশ অবশিষ্ট রয়েছে। তিনি আরও জানান, বিমানবন্দর চত্বরে অবস্থিত বুশেহর আবহাওয়া কেন্দ্রও হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার দাবি, কেন্দ্রটি সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হতো। ইরানের পক্ষ থেকে হামলার ঘটনায়…
হরমুজ প্রণালি পরিচালনার জন্য ইরানকে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি ব্যবহারকারী দেশ ও জাহাজ পরিচালনাকারীদের স্বেচ্ছা ফি থেকে পরিচালন ব্যয় নির্বাহ করা হবে। তথ্যসূত্র: আল-জাজিরা উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র জানিয়েছে, ওমানের এ প্রস্তাব ইতোমধ্যে আঞ্চলিক সমর্থন পেয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না; বরং সংশ্লিষ্ট দেশগুলোর অংশগ্রহণে একটি যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। জানা গেছে, প্রস্তাবটি মালাক্কা প্রণালির পরিচালনা মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে। ওই ব্যবস্থায় প্রণালি ব্যবহারকারীরা স্বেচ্ছায় অর্থ প্রদান করেন, যা নৌ-চলাচলের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে ব্যয় করা হয়। এদিকে, গত সপ্তাহান্তে ইরানের…
সময়পত্র ডেস্ক: চীনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণের পর ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে রাখা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে কেবিন ক্রুদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো যাত্রী হতাহত হননি। গালফ নিউজের প্রকাশিত প্রতিবেদন এবং সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই লানঝু থেকে গুইঝৌ প্রদেশের গুইইয়াং লংডংবাও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো চায়না ইস্টার্নের এমইউ২৪২১ ফ্লাইটে এ ঘটনা ঘটে। জানা যায়, এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি টার্মিনালের দিকে ট্যাক্সি করার সময় এক যাত্রীর হ্যান্ড লাগেজে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত কেবিন ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিমানবন্দরের দমকলকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী,…
সময়পত্র ডেস্ক: রাজধানীতে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরাহ মেলা-২০২৬’। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ। তিনি জানান, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলায় হজ ও ওমরাহযাত্রীদের জন্য বিভিন্ন তথ্য, প্যাকেজ ও সেবা তুলে ধরা হবে। ব্রিফিংয়ে ফরিদ আহমেদ অভিযোগ করেন, লাইসেন্সবিহীন হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতারণা এড়াতে হজ ও ওমরাহযাত্রীদের সচেতন থাকার আহ্বানও জানান তিনি। তিনি আরও বলেন, সরকারের হজ…
জাপানের কিউশু অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। তথ্যসূত্র: রয়টার্স মঙ্গলবার (২৮ জুলাই) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, কুমামোতো প্রিফেকচার এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। জেএমএর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে, জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া…
নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলটানা স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা গভীর নিম্নচাপটি মঙ্গলবার সকাল ৬টার দিকে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ধীরে ধীরে দুর্বল হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর…
সময়পত্র ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে গত দুই দিনে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে ফিলিস্তিনি বন্দিদের অধিকারবিষয়ক সংগঠন সামিদুন। সংগঠনটির দাবি, এক ফিলিস্তিনি পরিবারের জমিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর নিরাপত্তা অভিযান জোরদার করা হয়। সেই অভিযানের অংশ হিসেবেই ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। সামিদুনের তথ্য অনুযায়ী, নাবলুস, তুলকারেম ও হেবরন এলাকায় সবচেয়ে বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন বাড়িতে তল্লাশি, সম্পত্তি ভাঙচুর এবং জিজ্ঞাসাবাদের নামে আটক ব্যক্তিদের মারধরের অভিযোগও তুলেছে সংগঠনটি। এছাড়া কয়েকটি অভিযানে ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র বসতি স্থাপনকারীরাও অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে।…
নিজস্ব প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনায় গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত আইন মেনেই দায়িত্ব পালন করেছেন এবং আইন অনুযায়ী তিনি সাবেক রাষ্ট্রপতির সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় মো. সাহাবুদ্দিন স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের শুরুর কয়েক মাস সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি দায়িত্ব পালনে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করেছেন বলেও উল্লেখ…
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং পেশাগত যোগ্যতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা, সততা ও দায়িত্ব পালনের রেকর্ডকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখতে হবে। এ বিষয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ…
নিজস্ব প্রতিনিধি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার (২৬ জুলাই) প্রথম কার্যদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমদ। দিনব্যাপী বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচির মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু হচ্ছে। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে ফিরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে উঠবেন বলে সংশ্লিষ্ট সূত্র…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহ-সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
