Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ইসলামের সূচনালগ্নে সপ্তম শতাব্দীর মক্কা ছিল সত্য ও মিথ্যার সংঘাতের এক উত্তাল ময়দান। মহানবী হজরত মুহাম্মদ (সা.) যখন তাওহিদের আহ্বান নিয়ে মানুষের সামনে দাঁড়ালেন, তখন কোরাইশ নেতারা বিষয়টিকে সহজভাবে নেয়নি। তারা শুধু ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায়নি, বরং নবীজির ব্যক্তিত্ব ও তাঁর ওপর অবতীর্ণ কোরআনকে ব্যঙ্গ-বিদ্রূপ ও অপমানের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। এই সামাজিক ও মানসিক টানাপোড়েনের সময়েই অবতীর্ণ হয় পবিত্র কোরআনের সুরা হিজর। সুরাটির প্রথম কয়েকটি আয়াতে একদিকে মুশরিকদের ধৃষ্ট আচরণের বর্ণনা রয়েছে, অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনের সংরক্ষণ বিষয়ে এক ঐতিহাসিক ঘোষণা দেন, যা মুসলিমদের জন্য চিরন্তন আশ্বাস হয়ে আছে। নবীজিকে ‘উন্মাদ’ আখ্যা দেওয়ার পেছনের মানসিকতা সুরা হিজরের ষষ্ঠ আয়াতে মক্কার…
ডেস্ক রিপোর্ট: সাধারণ একটি প্রশ্ন প্রায়ই অনেকের মনে আসে—পিকআপ ট্রাকের পেছনের কাঠামোর বেড বা মেঝে কেন সমতল না হয়ে খাঁজকাটা বা ঢেউখেলানো নকশার হয়? অনেকেই মনে করেন, এটি হয়তো কেবল বাহ্যিক সৌন্দর্যের জন্য করা। তবে অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, এই নকশার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও ব্যবহারিক কারণ। পিকআপ ট্রাক শত বছরেরও বেশি সময় ধরে পণ্য পরিবহনে ব্যবহৃত হলেও মেঝেতে খাঁজকাটা বা করুগেশন (corrugation) নকশা ১৯৫০-এর দশকের আগে তেমন জনপ্রিয় ছিল না। সে সময় ট্রাকের মেঝে একদম সমতল থাকত। ওই সমতল মেঝে যথেষ্ট শক্ত রাখতে অত্যন্ত পুরু ও ভারী ধাতব পাত ব্যবহার করতে হতো, ফলে ট্রাকের ওজন বেড়ে যেত এবং জ্বালানি…
ডেস্ক রিপোর্ট: দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ২৮ ডিসেম্বর শপথ নেওয়ার মাধ্যমে তাঁর কার্যকাল শুরু হয়। নবনিযুক্ত প্রধান বিচারপতির কাছে বিচার বিভাগের সংস্কার ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আইনজীবী নেতা ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। একান্ত আলাপচারিতায় তিনি দৈনিক ইত্তেফাককে বলেন, একজন আইনজীবী হিসেবে প্রধান বিচারপতির কাছে তাঁর একাধিক প্রত্যাশা রয়েছে। দীর্ঘদিন ধরে বিচার বিভাগে যে অনিয়ম ও শৃঙ্খলাহীনতা গড়ে উঠেছে, তা এখন নিয়মে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টসহ নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঘুষ ও দুর্নীতির চর্চা আইনজীবীদের প্রতিনিয়ত ভোগান্তিতে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার কাজল…
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের স্মরণে ও জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে কানাডায় বাংলাদেশি কমিউনিটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর আয়োজনে অনুষ্ঠিত এ বিজয় দিবস উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহ আলম খোকন। টরন্টোর বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইন্সটিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ ও প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শুভ্র দেব ও সামিনা চৌধুরীর সঙ্গীত পরিবেশনায় দর্শকদের…
ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তাঁর নামাজে জানাজার দিন আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে জাতি এক গভীর শোকের মধ্যে রয়েছে এবং এ কারণেই তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি জানাজার দিন এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান মুখ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি শোকাহত। তিনি বলেন, “দেশ…
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে বগুড়া। বগুড়ার গাবতলী উপজেলার বাঘবাড়ি এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে চলছে দোয়া ও মিলাদ মাহফিল। শুধু বাঘবাড়ি এলাকাই নয়, পুরো বগুড়াজুড়েই নেমে এসেছে শোকের ছায়া। বগুড়ার পুত্রবধূ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার সঙ্গে এই অঞ্চলের মানুষের আবেগ ও অনুভূতির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও ঘরোয়া। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রীকে নিজেদের গর্বের ‘ব্যাটার বউ’ হিসেবেই দেখতেন বগুড়াবাসী। তার মৃত্যুতে পরিবারের কোনো সদস্য হারানোর মতোই শোকাহত সাধারণ মানুষ। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘ ৪৩ বছর ধরে দল, দেশ ও মানুষের…
ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, আজ সকাল ৬টায় ফজরের নামাজের পরপরই ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত খালেদা জিয়ার মৃত্যু আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে কাভার করে। বিবিসি, রয়টার্স, আল জাজিরা, সিএনএনসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম এবং প্রতিবেশী ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো এই খবরকে তাদের প্রধান শিরোনামে স্থান দেয়। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটনাটি নিয়ে সরাসরি (লাইভ) সংবাদ প্রচারও করে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে খালেদা জিয়াকে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম…
ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই তিনি দেশে ফিরে আসেন। কূটনৈতিক সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে দিল্লি ও ঢাকার মধ্যে সৃষ্ট টানাপোড়েন, পারস্পরিক অভিযোগ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সময় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর…
ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, এ বিষয়ে প্রস্তুতি চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিএনপি। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত নানা রোগ ও শারীরিক…
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। এই খবরটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। তিনি দীর্ঘ দিন বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যা—ফুসফুস, হৃদযন্ত্র, লিভার ও কিডনি সংক্রান্ত রোগসহ—নিয়ে ভুগছিলেন এবং গত প্রায় ছয় সপ্তাহ ধরে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি বড় রাজনৈতিক অধ্যায়ের প্রতিকী ছিলেন, দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর দেশীয় রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
