Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী বেগম আমেনা আর নেই। তিনি প্রয়াত মো. শাহজাহানের স্ত্রী এবং দৈনিক সমাজকালের সিংগাইর প্রতিনিধি বদরুল আলম কিবরিয়ার মা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বেগম আমেনা এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। শিক্ষা বিস্তারে তার অবদান এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত। তিনি ছিলেন সদালাপী, পরোপকারী ও ধর্মপরায়ণ একজন নারী। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন…
নিজস্ব প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনে অবসরপ্রাপ্ত তিনজন সেনা কর্মকর্তাকে তাঁর নিরাপত্তা দলে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (গতকাল) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ১০টা ৩৮ মিনিটে প্রকাশ করা হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের নিরাপত্তা দলে পরিচালক (নিরাপত্তা), পরিচালক (প্রটোকল) ও পরিচালক (সমন্বয়)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে পরিচালক (নিরাপত্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ। পরিচালক (প্রটোকল) হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর (অব.) মইনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে…
অনলাইন ডেস্ক:সারাদেশে প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানায়, উত্তরবঙ্গের নওগাঁ জেলার বদলগাছীতে তাপমাত্রা নেমে এসেছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন। এর প্রভাবে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের অন্তত ৪১টি জেলায় শৈত্যপ্রবাহের তীব্রতা বিরাজ করছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরেই তীব্র ঠাণ্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মঙ্গলবার থেকে শীতের প্রকোপ আরও বেড়েছে। দিনের বেলা সময় গড়ালেও শীতের তীব্রতা কমছে না। ফলে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তাদের হিমেল বাতাসে ভোগান্তিতে পড়তে…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে কোকিল প্রামাণিক নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অভিযানকালে একটি কারখানায় ভেজাল খেজুরের গুড় প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা–গোপীনাথপুর–মোয়াজ্জেম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল জানান, অভিযুক্তরা ৫ কেজি চিনির সঙ্গে অতিরিক্ত ৫ কেজি ঝোলা গুড় ও পানি মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন…
অনলাইন ডেস্ক:জুলাই মাসে কারফিউ জারি করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারিক প্যানেলে তাদের আইনজীবীরা এ শুনানিতে অংশ নেবেন। এর আগে, মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। অভিযোগে বলা হয়, জুলাই মাসে কারফিউ জারি করে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টিতে ভূমিকা রাখেন আনিসুল হক ও সালমান এফ রহমান। এছাড়া, গণভবনে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগসহ তাদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ…
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশীয় টেলিভিশন চ্যানেলগুলিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা সোমবার (৫ জানুয়ারি) চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে প্রেরিত চিঠির মাধ্যমে জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়নি। মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার কারণে বাংলাদেশের মানুষ আঘাতপ্রাপ্ত, মর্মাহত ও ক্ষুব্ধ বোধ করছে। সেজন্য, পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সমস্ত আইপিএল ম্যাচ ও সম্পর্কিত অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, মোস্তাফিজকে কেকেআর…
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন এবং ওই দিনই গণভোটের জন্য ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে এ রিট দায়ের করা হয়। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, চলতি সপ্তাহের মধ্যেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। রিট আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সংবিধানে কোনো সুস্পষ্ট বিধান নেই। ফলে এই সরকারের অধীনে জাতীয়…
দেশে সদ্য সমাপ্ত ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বড় অংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। ওই বছরে দেশজুড়ে সংঘটিত ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল জড়িত ছিল ২ হাজার ৪৯৩টি ঘটনায়, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৩৭ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় ২০২৫ সালে মারা গেছেন ২ হাজার ৯৮৩ জন এবং আহত হয়েছেন ২ হাজার ২১৯ জন। এই সংখ্যাটি মোট নিহতের প্রায় ৩৩ শতাংশের সমান। রোববার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা বিষয়ক বার্ষিক এই প্রতিবেদন প্রকাশ করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে…
ভুয়া কাগজপত্র ব্যবহার করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নরসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা গেছে, রোববার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ—তারা পরস্পরের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি তৈরি করে ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রায় ৬০০ কোটি টাকার ঋণ অনুমোদন করান। পরে ওই অর্থ একাধিক প্রতিষ্ঠানের নামে পে-অর্ডার ও ক্লিয়ারিং চেকের মাধ্যমে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়। দুদকের হিসাব অনুযায়ী, সুদসহ আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেড়ে…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি চর প্রতিবছর শীত মৌসুমে পরিণত হয় অতিথি পাখির নিরাপদ আবাসস্থলে। দূর-দূরান্ত থেকে আগত এসব শীতকালীন অতিথি পাখির কলতানে মুখর থাকলেও এবার সেই চিত্রে নেমে এসেছে রক্তাক্ত ছাপ। গত ৩ জানুয়ারি শনিবার বিকেলে হারুকান্দি চরে বিদেশি বন্দুকের গুলিতে অর্ধশতাধিক অতিথি পাখি নিধন ও আহত করার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপুর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে লিটন এবং নিমতলা গ্রামের শেখ আমজাদের ছেলে সবুজ সরাসরি এ পাখি নিধনের সঙ্গে জড়িত। বলড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেওয়ান আব্দুল মালেক বলেন, “অতিথি পাখি নিধনের ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে এসব পাখি…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
