ডেস্ক রিপোর্ট:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজে করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, মাদুরো ও ফ্লোরেসকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইয়ো জিমায় (USS Iwo Jima) করে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে হেলিকপ্টারযোগে তাদের জাহাজে তোলা হয়।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, “সুন্দর একটি ফ্লাইটে গেছেন— আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।”
উল্লেখ্য, শনিবার মধ্যরাতে আকস্মিক হামলায় যুক্তরাষ্ট্রের সেনারা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। এরপর থেকেই তাদের নিউইয়র্কে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এই ঘটনার ফলে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

