ক্রীড়া ডেস্ক: নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, ভারতের অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো হবে না। একই সঙ্গে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসিকে ই-মেইল করে জানানো হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে শনিবার রাতেও বোর্ড সদস্যরা অনলাইনে আলোচনা করেন। সেখানে মোস্তাফিজকে হঠাৎ কলকাতা থেকে তুলে নেওয়া নিয়ে আলোচনা হয়, কিন্তু অনেকেই সতর্কভাবে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
যদিও, সরকারের স্পষ্ট অবস্থান, ক্রীড়া উপদেষ্টার শক্ত বক্তব্য এবং তথ্য উপদেষ্টার মন্তব্য “চুপ করে থাকবেন না”—এর প্রেক্ষিতে বিসিবি হার্ডলাইন অবস্থানে চলে আসে। মোস্তাফিজকে সামাজিক মাধ্যমে উগ্র হিন্দুপন্থিরা হুমকি দেওয়ায়, পুরো দলের নিরাপত্তা বিবেচনায় আপাতত ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।
একই সঙ্গে, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব আইসিসিকে জানানো হয়েছে।
এদিকে, টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে স্থান হয়নি নাজমুল হোসেন শান্তের। তার বদলে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া, জাকের আলী অনিকও স্কোয়াডে জায়গা পাননি।

