সময়পত্র ডেস্ক: টানা কয়েক দফা দাম কমার পর আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভ্যাটসহ বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করে। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

