Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সাইফুল ইসলাম তানভীর: শীত এলেই গ্রাম-শহরের বাজারে বেড়ে যায় খেজুর গুড়ের চাহিদা। পিঠা-পায়েসসহ নিত্য খাবারে ব্যবহৃত এই গুড় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বাজার থেকে টাকা দিয়ে যে খেজুর গুড় কিনে মানুষ খাচ্ছে, সেটি কি সত্যিই খাঁটি? নাকি অজান্তেই গ্রহণ করছে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া বিষ? বিশেষজ্ঞ ও গবেষণায় উঠে এসেছে ভয়াবহ চিত্র—বাজারে বিক্রি হওয়া খেজুর গুড়ের একটি বড় অংশই ভেজাল। চিনি, কৃত্রিম রং, স্টার্চ, ফরমালিনসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে তথাকথিত ‘খেজুর গুড়’, যাতে আসল খেজুরের রস নামমাত্র কিংবা একেবারেই নেই। পরিসংখ্যানেই স্পষ্ট ভেজালের বিস্তার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও বিভিন্ন গবেষণায়…
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর একজন আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ এবং রফিকুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ফতুল্লার পূর্ব তীর থেকে যানবাহন বোঝাই একটি ফেরি ধলেশ্বরী নদী পার হয়ে বক্তাবলি ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি নদীর মাঝামাঝি পৌঁছালে একটি মিনি ট্রাক হঠাৎ চালু করা হয়। এ সময় ট্রাকের ধাক্কায় ফেরিতে থাকা দুটি অটোরিকশা, একটি ভ্যান ও একটি মোটরসাইকেল যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে…
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকর্মীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ এলাকার পানির ট্যাংকি সংলগ্ন স্থানে এই হামলায় অন্তত ৬ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে পুলিশকে সঙ্গে নিয়ে স্থানীয় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসার সামনে যান এনসিপির কয়েকজন নেতাকর্মী। ওই সময় পুলিশের উপস্থিতিতেই হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন গুরুতর আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছে। এ ঘটনায় সাবেক আওয়ামী…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে নিষিদ্ধ ইলেকট্রিক শক ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের সময় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের উপজেলা মৎস্য অফিসে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি গ্রামের ইব্রাহিম শেখ ও সাইফুল শেখ এবং পাবনা জেলার আমিনপুর থানার ডালারচর গ্রামের কাউছার সরদার। শনিবার (২০ ডিসেম্বর ) সকালে আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে একটি মাছের আড়তে ইলেকট্রিক শক দিয়ে ধরা মাছ বিক্রির সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা চারজনকে ধাওয়া করে।…
ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান হাদির নামাজে জানাজাকে ঘিরে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ইতোমধ্যেই লাখো মানুষের সমাগম ঘটেছে। বিভিন্ন জেলা ও রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ দলে দলে জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে। অনেক মানুষ ইতোমধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন, আর আরও অসংখ্য মানুষ পথে রয়েছেন। সমবেত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ লক্ষ্য করা গেছে। শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানাতে অনেককে স্লোগান দিতে ও দোয়া করতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের শহীদ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের…
ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে মেট্রোরেলে। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, ততই ভিড় বাড়ছে স্টেশন ও ট্রেনগুলোতে। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার উদ্দেশে যাত্রারত যাত্রীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মেট্রোরেল। ট্রেনের ভেতর ও স্টেশন চত্বরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকে হাতে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে শহীদ হাদীর প্রতি শ্রদ্ধা জানান। সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীদের জানাজায় অংশ নিতে মেট্রোরেলে যাত্রা করতে দেখা গেছে। যাত্রীদের চাপ সামাল দিতে মেট্রোরেল কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্টেশনগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর…
ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের শহীদ যোদ্ধা শরিফ ওসমান হাদীর নামাজে জানাজা আজ শুক্রবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জানাজা উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের সঙ্গে ব্যাগ বা ভারী সামগ্রী না আনতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবনের আশপাশে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে শহীদ হাদীর মরদেহ দেশে পৌঁছায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার আগ্রহী শরিফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর…
ক্রীড়া ডেস্ক : জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয় ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট দি প্লাস্টিসিটি ‘জয়মন্টপ প্রিমিয়ার লিগ’ (জেপিএল) ২০২৬–এর অষ্টম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ক্রিকেটপ্রেমী এলাকাবাসীর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব এবং বিভিন্ন আনুষঙ্গিক কার্যক্রম শেষে রাত সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে এবারের আসরের উদ্বোধন ঘোষণা করা হয়। জেপিএলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাফফর হোসেন জিকু–এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ওষুধ শিল্পের…
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। আজ রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, শোক পালনের অংশ হিসেবে শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই নির্দেশনা প্রযোজ্য থাকবে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও। প্রধান উপদেষ্টা আরও জানান, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা…
ডেস্ক রিপোর্ট: চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা শরিফ ওসমান হাদির মরদেহ দেশে ফিরেছে। আজ শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–৫৮৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে কফিন নামানোর পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওসমান হাদির মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
