ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান হাদির নামাজে জানাজাকে ঘিরে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ইতোমধ্যেই লাখো মানুষের সমাগম ঘটেছে। বিভিন্ন জেলা ও রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ দলে দলে জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে। অনেক মানুষ ইতোমধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন, আর আরও অসংখ্য মানুষ পথে রয়েছেন।
সমবেত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ লক্ষ্য করা গেছে। শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানাতে অনেককে স্লোগান দিতে ও দোয়া করতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের শহীদ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আজ সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

