Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভেজাল খাদ্যবিরোধী অভিযানে ১০ কেজি ভেজাল মধু উদ্ধারসহ মো. হারেজ আলী শেখ (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হারেজ আলী সেখ পাবনা জেলার সুজানগর উপজেলার সুজানগর গ্রামের মৃত ফয়জদ্দিনের ছেলে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন জয়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযান পরিচালনা করা হয়। মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম) মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল সদর থানাধীন জয়রা এলাকায় অভিযানটি পরিচালনা করে। এ অভিযান ভেজাল মধু তৈরির সময় হাতেনাতে হারেজ আলী শেখকে ১০ ভেজাল মধুসহ গ্রেফতার করে। পুলিশ জানায়,…

Read More

বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার রামকৃষ্ণপুর এম এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষকদের উদ্যোগে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীমনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগের ফলেই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার…

Read More

দৈনিক সময়পত্র এদেশের খেটে খাওয়া দুঃখী মানুষের কথা, কৃষক, শ্রমিক, জেলে, কামার,কোমরের কথা বিশেষ করে গ্রামীণ জনপদের অসংগতি, অনৈতিক কর্মকান্ড তুলে ধরবে অন্য সকলের মত আমারও সেটাই প্রত্যাশা। নিম্নে আমি দেশের কিছু বৈষম্য, কিছু অসংগতির চিত্র তুলে ধরছি যার সবই আমার মস্তিষ্ক প্রসূত নয় বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত। আগামীতে যাঁরা রাষ্ট্র ক্ষমতায় আসীন হবেন তাঁদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তাঁরা যেন অসংগতিগুলো দূর করে আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দেন। ১. আমরা দেখি, এক শ্রেণির ভূমি দস্যুরা এদেশের খাল-বিল, নদী-নালা অবৈধ ভাবে দখল নিয়ে ভরাট করে এবং স্থাপনা গড়ে তুলে। পরিবেশ মন্ত্রণালয়ের নজরে এলে একসময় সরকারি অর্থ ব্যয় করে উচ্ছেদ…

Read More

আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে জন্ম নিয়েছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাসে এটি এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায়। এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব শহিদকে, যাঁরা মাতৃভূমির স্বাধীনতার জন্য নিজেদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন। একই সঙ্গে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের সাহস, ত্যাগ ও দৃঢ় সংকল্পের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের লাল-সবুজের পতাকা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল শুধু ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই নয়; এটি ছিল শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে একটি জাতির সম্মিলিত প্রতিবাদ। লাখো শহিদের রক্ত, অসংখ্য নারীর আত্মত্যাগ এবং সাধারণ…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না মিললেও পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে জেলা পরিষদ এলাকার কাছে। এর কিছুক্ষণ পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট আওয়াজে আশপাশের মানুষ ভীত হয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে এদিক-সেদিক ছুটে যান, আর পরিস্থিতির কারণে বেশ কয়েকটি দোকানপাট তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে। উভয় স্থান থেকে বিস্ফোরণের সম্ভাব্য আলামত জব্দ করা হয়েছে এবং আশপাশের এলাকায়…

Read More

নিজস্ব প্রতিনিধি : ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাদ যোহর রাজধানীর মিরপুর- ১ নাম্বারে শাহ আলী নগরে জামিয়া উলুম দারুল ফালাহ এতিমখানায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির পরিবেশে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল মোমেনিন মিথুন, সদস্য মো. শাকিল আহমেদ , মোস্তাকিম বিল্লাহ ও ফরহাদ আলী সজীব। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা…

Read More

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে এক তরুণের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এক তরুণী। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে তিনি অভিযুক্তের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন। অভিযুক্ত তরুণ ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী কাউছারের ছেলে জিসান (২০)।ভুক্তভোগী তরুণীর বাড়ি পাশ্ববর্তী গ্রামে। অভিযোগ অনুযায়ী, জিসান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় নিয়ে প্রায় সাত মাস একসঙ্গে বসবাস করেন। এ সময় তিনি তরুণীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নেন এবং পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যান। ভুক্তভোগী তরুণী জানান, প্রতারণার শিকার হয়ে গত…

Read More

নিজস্ব প্রতিনিধি: Hugo Awards-এর বিচারকমণ্ডলী এ বছর বিশেষভাবে মানবতা, প্রযুক্তি ও ভবিষ্যতের জটিলতা তুলে ধরা গল্পগুলোকে গুরুত্বপূর্ণ স্বীকৃতি দিয়েছে। বিজয়ী তালিকায় নতুন লেখকরা যেমন স্থান পেয়েছেন, তেমনি অভিজ্ঞ লেখকরা তাদের শ্রেষ্ঠত্ব পুনরায় প্রমাণ করেছেন। পুরস্কারপ্রাপ্ত গল্পগুলোর মধ্যে রয়েছে মহাকাশ অভিযান, অন্য গ্রহে বসতি, কল্পিত ভবিষ্যতের সমাজ এবং প্রযুক্তির প্রভাব নিয়ে লেখা উপন্যাস ও ছোট গল্প। বিচারকরা বলছেন, “এই গল্পগুলো শুধু কল্পনাপ্রসূত নয়, পাঠককে ভাবায়, উদ্বুদ্ধ করে এবং আগামী দিনের সম্ভাব্য বাস্তবতার প্রতিফলন দেখায়।” বিশ্বব্যাপী পাঠকরা Hugo Awards-এর বিজয়ী কাহিনিগুলোকে সামাজিক মিডিয়া, অনলাইন কমিউনিটি এবং বইমেলার মাধ্যমে আলোচনার বিষয় করে তুলেছেন।

Read More

নিজস্ব প্রতিনিধি: Hugo Awards প্রতি বছর সাইন্স ফিকশন ও ফ্যান্টাসি ধারার শ্রেষ্ঠ কাহিনী ও লেখকদের স্বীকৃতি দেয়। ২০২৫ সালে বিভিন্ন উপন্যাস, ছোট গল্প এবং ভিজ্যুয়াল মিডিয়ায় সাফল্য দেখানো লেখকদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের বিজয়ী তালিকায় নতুন ও উদ্ভাবনী ধারণার গল্পের সংখ্যা বেড়েছে। বিচারকরা জানিয়েছেন, “এই বছর পাঠকদের কল্পনা জাগানো এবং প্রযুক্তি, মানবতা ও সমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করানো গল্পগুলো বিশেষভাবে আলোচিত হয়েছে।” পুরস্কারপ্রাপ্ত কাহিনীগুলোতে অ্যাডভেঞ্চার, মহাকাশ অভিযান, কল্পিত পৃথিবী এবং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে লেখা হয়েছে। Hugo Awards-এর মাধ্যমে লেখকরা শুধু কল্পনা জগৎ গড়ে তুলেন না, বরং মানব সমাজ ও প্রযুক্তি সংক্রান্ত প্রশ্নও তুলে ধরেন।

Read More

নিজস্ব প্রতিনিধি: JWST তার শক্তিশালী ইন্টারফেরোমিটার এবং ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন দূরের গ্রহের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করছে। সম্প্রতি, বিজ্ঞানীরা মেঘলা গ্যাসীয় গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন, মিথেন, এবং কার্বন ডাইঅক্সাইডের অস্তিত্ব প্রথমবার শনাক্ত করেছেন। NASA–র বিজ্ঞানীরা বলছেন, এই তথ্য গ্রহের আবহাওয়া এবং সম্ভাব্য জীবনধারার শর্ত বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। JWST–এর ইনফ্রারেড প্রযুক্তি এমন সূক্ষ্ম পর্যবেক্ষণ করতে সক্ষম, যা আগে কখনো সম্ভব ছিল না। এই মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা সেই গ্রহগুলোর ক্লাইমেট, বাতাসের গঠন, এবং জ্যোতির্বিজ্ঞানিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে। এতে আমাদের মহাবিশ্বের উৎপত্তি ও তার বৈচিত্র্য বোঝার পথ আরও সুগম হচ্ছে।

Read More