Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে এ কর্মসূচির আয়োজন করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ। সংগঠনের সভাপতি বিএম খোরশেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলো-এর প্রতিনিধি আব্দুল মোমিনসহ আরও অনেকে। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের…
বিশেষ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের রাজনীতিতে উত্তাপ বাড়তে শুরু করেছে। তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে দুটি আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করায় দলীয় ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে। মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির। তবে একই আসনে সাবেক যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক (তোজা) এবং প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার আকবর হোসেন বাবলু ‘বিএনপি প্রার্থী’ পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহ…
বিশেষ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর আগে ভোর থেকেই নদী এলাকায় তীব্র কুয়াশা পড়তে থাকে। সকাল সোয়া ৬টার পর নৌপথে দৃশ্যমানতা অত্যন্ত কমে গেলে যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দেয়।…
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জ-২ আসনে এস এম আব্দুল মান্নানকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি বিএনপির প্রার্থী…
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল মেসি যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তাঁর শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার কারণে তাঁর বিয়ের নির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩ জানুয়ারি মারিয়ার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মারিয়া নিজেই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তাঁর মা সেলিয়া মেসি এবং আর্জেন্টিনার সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতোও বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। বর্তমানে মারিয়া শঙ্কামুক্ত থাকলেও সম্পূর্ণ সুস্থ হতে তাঁকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। মেসির জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে বিয়ের অনুষ্ঠান…
বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়ার উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। সোমবার (২২ ডিসেম্বর) নিইগাতা প্রদেশের স্থানীয় সরকারের ভোটাভুটির মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর বিষয়ে অনুমোদন দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় সরকারও ইতিবাচকভাবে দেখছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। সংসদের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে সেখানে প্রায় ৩০০ জন বিক্ষোভকারী জড়ো হন। তাদের ব্যানারে লেখা ছিল— “কাশিওয়াজাকি-কারিওয়া…
দীর্ঘদিনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এরই মধ্যে নির্বাচনে অংশ নেওয়া এবং নির্বাচনকালীন সময় মাঠে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন তিনি। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও বিএনপি এ নিয়ে শঙ্কিত নয় বলে জানিয়েছে দলটি। নিরাপত্তা নিশ্চিতে দলীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলের শীর্ষ নেতারা ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন আসন্ন নির্বাচন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, তারেক রহমান বিএনপির রাজনীতিতে বড় একটি ফ্যাক্টর। তার উপস্থিতি দলকে উজ্জীবিত করবে…
নিজস্ব প্রতিবেদক: ‘দি প্লাস্টিসিটি’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পোদ্যোক্তা মো. মিজানুর রহমানের জন্মদিন আজ। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মো. মিজানুর রহমান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও স্কুলজীবনের গুরুত্বপূর্ণ সময় ওই এলাকাতেই অতিবাহিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত ‘দি প্লাস্টিসিটি’-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, দূরদর্শী নেতৃত্ব, সততা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে মো. মিজানুর রহমান অল্প সময়েরমধ্যেই ‘দি প্লাস্টিসিটি’কে একটি শক্তিশালী ও সম্ভাবনাময়…
ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের আওতাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় ভোর আনুমানিক ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। তারা কেউই পাসপোর্ট বা বৈধ ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটক ব্যক্তিরা এর আগে বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে…
ডেস্ক রিপোর্ট: ওসমান হাদির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নির্বাচন ঘিরে বড় কোনো শঙ্কার কারণ নেই। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি জানান, ভোটের তারিখ যত কাছে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ততই উন্নত হবে। একই সঙ্গে প্রার্থী ও ভোটারদের মধ্যে যে ভয় বা উদ্বেগ রয়েছে, সেটিও ধীরে ধীরে কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিইসি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবের…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
