Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) সকালবেলা এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার তদন্ত সংস্থার তথ্যমতে, একটি গাড়ির নিচে আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। নিহত এই সামরিক কর্মকর্তার বয়স ছিল ৫৬ বছর। ফানিল সারভারভ রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং শাখার দায়িত্বে ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এ বিষয়ে এখনো কিয়েভের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে,…

Read More

ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল বর্তমানে দেশে রয়েছে নাকি বিদেশে পালিয়েছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অভিযুক্তের অবস্থান জানা গেলে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই তাকে আটক করত। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মূল পরিকল্পনাকারী ফয়সালকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, এই ঘটনায় ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক এবং ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের চালককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি দালাল চক্রকেও আটক করা হয়েছে। স্বরাষ্ট্র…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘দি প্লাস্টিসিটি’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পোদ্যোক্তা মো. মিজানুর রহমানের জন্মদিন আজ। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মো. মিজানুর রহমান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও স্কুলজীবনের গুরুত্বপূর্ণ সময় ওই এলাকাতেই অতিবাহিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত ‘দি প্লাস্টিসিটি’-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, দূরদর্শী নেতৃত্ব, সততা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে মো. মিজানুর রহমান অল্প সময়েরমধ্যেই ‘দি প্লাস্টিসিটি’কে একটি শক্তিশালী ও সম্ভাবনাময়…

Read More

ডেস্ক রিপোর্ট: হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ শুধু দর্শকপ্রিয় সিনেমাই নয়, বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা ছবিগুলোর একটি। ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ২৯০ কোটি মার্কিন ডলার (২.৯ বিলিয়ন ডলার) আয় করে। দীর্ঘদিন ধরে এটি বিশ্বের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করে। উন্নত থ্রিডি প্রযুক্তি, নজরকাড়া ভিজ্যুয়াল ইফেক্ট এবং কল্পনার জগৎ প্যান্ডোরার বাস্তবসম্মত উপস্থাপনাই এই বিপুল সাফল্যের মূল কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। সিনেমাটি মুক্তির একাধিক বছর পরও পুনঃপ্রদর্শনের মাধ্যমে উল্লেখযোগ্য আয় যোগ করে। এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ (২০২২) মুক্তির পরও বক্স অফিসে দাপট দেখায়। ছবিটি বিশ্বজুড়ে প্রায়…

Read More

ডেস্ক রিপোর্ট: বিশ্ব সিনেমার ইতিহাসে সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি হলো জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তির পর থেকেই ভিজ্যুয়াল ইফেক্ট, থ্রিডি প্রযুক্তি এবং কল্পনার জগৎ প্যান্ডোরার কারণে সিনেমাপ্রেমীদের মধ্যে আলাদা জায়গা করে নেয় ছবিটি। প্রথম সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালে মুক্তি পায় ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এই ছবিতেও প্রযুক্তিনির্ভর নির্মাণশৈলী, পানির নিচের দৃশ্যায়ন এবং আবেগঘন গল্প দর্শকদের মুগ্ধ করে। বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে ছবিটি। এদিকে ‘অ্যাভাটার’ সিরিজের পরবর্তী কিস্তিগুলো নিয়েও দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। নির্মাতা জেমস ক্যামেরন আগেই জানিয়েছেন, প্যান্ডোরার গল্প আরও বিস্তৃতভাবে তুলে ধরতে তিনি একাধিক সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করেছেন। ভবিষ্যৎ ছবিগুলোতে নতুন…

Read More

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি আজ থেকে শুরু হচ্ছে। আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, বিকাল ৪টার পর দর্শকরা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। এবার সিলেট পর্বে কোনো স্টেডিয়াম বুথে সরাসরি টিকিট বিক্রি করা হবে না। সব টিকিটই অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে দর্শকরা নিজেদের পছন্দের গ্যালারির টিকিট কিনতে পারবেন। টিকিটের মূল্য রাখা হয়েছে বিভিন্ন শ্রেণি অনুযায়ী। সবচেয়ে কম দামের টিকিট ২০০ টাকা এবং সর্বোচ্চ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। পূর্ব ও পশ্চিম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২০০০ টাকা। ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে ২৫০…

Read More

ক্রীড়া ডেস্ক: এবারের বিপিএল খেলা উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে শুরু হওয়ার কথা থাকলেও দর্শক ও সমর্থকদের সুবিধার কথা ভেবেই বিসিবি ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য উদ্বোধনী দিনের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিসিবির ইভেন্ট টেকনিক্যাল কমিটি শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় শুরু হবে। এই ম্যাচের প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে। ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় ম্যাচ রাত ৭টা ৪৫ মিনিটে শুরু…

Read More

আজ রোববার, ২১ ডিসেম্বর—চলতি বছরের সবচেয়ে দীর্ঘ রাতের সাক্ষী হতে যাচ্ছে মানুষ। অন্যদিনের তুলনায় আজ রাতের দৈর্ঘ্য কিছুটা বেশি হওয়ায় অবসর কাটানোর সুযোগও বাড়ছে। বই পড়া, সিনেমা দেখা কিংবা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঘুম—সব কিছুর জন্যই সময় মিলবে বাড়তি। এর বিপরীতে আগামীকাল সোমবার হবে বছরের সবচেয়ে ছোট দিন। এই ঘটনা মূলত উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটবে। একই সময়ে দক্ষিণ গোলার্ধে দেখা যাবে সম্পূর্ণ উল্টো চিত্র—সেখানে দিন হবে দীর্ঘতম আর রাত হবে সবচেয়ে ছোট। বিজ্ঞানীদের মতে, এই দীর্ঘতম রাতের কারণ সূর্যের অবস্থানগত পরিবর্তন। প্রতি বছর ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে, যাকে বলা হয় সূর্যের দক্ষিণায়ন। এ সময় পৃথিবীর উত্তর…

Read More

ডেস্ক রিপোর্ট: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজার নামাজ আদায় করা হয়। জানাজা শেষে শহিদ শান্তিরক্ষীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে একে একে কফিনে ফুল দিয়ে সম্মান জানানো হয়। আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে শহিদদের মরদেহ নিজ নিজ জেলার উদ্দেশে পাঠানো হয়। জানাজার আগে নিহত শান্তিরক্ষীদের কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নিহত ছয় শান্তিরক্ষী হলেন— নাটোরের করপোরাল…

Read More

সাইফুল ইসলাম তানভীর: “পালকি চলে! পালকি চলে! গগন তলে আগুন জ্বলে! স্তব্ধ গাঁয়ে আদুল গায়ে যাচ্ছে কারা রুদ্র সারা!” কবি সত্যেন্দ্রনাথ দত্তের এ পঙক্তি গ্রামীণ জীবনের হারিয়ে যাওয়া এক অনন্য ঐতিহ্যের ছবি তুলে ধরে। একসময় বিয়ের আয়োজন মানেই ছিল পালকি। লাজমাখা নববধূ, চারপাশে গ্রামজুড়ে উৎসবের আমেজ সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকত এই বাহন। কিন্তু সভ্যতার বিবর্তন, প্রযুক্তির বিকাশ আর আধুনিকতার দাপটে পালকি এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. আলতাফ হোসেন (৭০) আজও আঁকড়েআছেন পূর্বপুরুষের পেশায়। যত্নে সংরক্ষণ করে রেখেছেন পরিবারের পালকিগুলো। যেন তিনি ইতিহাসের জীবন্ত সাক্ষী। এক সময় বিয়ের আনন্দ উৎসবের অপরিহার্য অংশ ছিল পালকি। নববধূকে চার…

Read More