Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি: মঙ্গলগ্রহে আগে কখনো এরকম বৈদ্যুতিক ঘটনাগুলোর সরাসরি ধ্বনি রেকর্ড করা হয়নি। NASA–র বিজ্ঞানীরা বলছেন, এই ছোটখাটো বজ্রপাতগুলো মঙ্গলগ্রহের বাতাসে বিদ্যুৎ এবং ধূলি কণার সাথে সম্পর্কিত। রোভারটি একটি বিশেষ মাইক্রোফোন ব্যবহার করেছে, যা এই ঝড়ের সময় উৎপন্ন হওয়া শব্দগুলোর সূক্ষ্ম ভেরিয়েশনও ক্যাপচার করতে সক্ষম। শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়, এই আবিষ্কার ভবিষ্যতে মঙ্গলে মানব মিশন ও রোবটিক অভিযান পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ বজ্রপাতের ধরণ এবং ঘনত্ব জানা থাকলে পরিবেশগত ঝুঁকি ও রোবটের নিরাপত্তা সহজে নির্ধারণ করা যাবে। NASA–র গবেষকরা আরও জানিয়েছেন, এই ‘মিনি–লাইটনিং’ মূলত ধূলিকণা এবং ক্ষুদ্র আয়নিত কণার সঙ্গে সংঘর্ষের ফলে তৈরি হয়। ভবিষ্যতে Perseverance এবং…
ডেস্ক রিপোর্ট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাঙালি জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার এক ভয়াবহ নীলনকশা বাস্তবায়ন করে। ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে হত্যা করা হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, প্রকৌশলী ও চিন্তাবিদদের। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করে রাখা। মুক্তিযুদ্ধে যখন পরাজয় নিশ্চিত, ঠিক তখনই আল-বদর ও আল-শামস বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায়। চোখ বেঁধে, হাত বেঁধে নির্মম নির্যাতনের পর তাদের হত্যা করা হয়। ঢাকার রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে পরে পাওয়া যায় শহীদ বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মরদেহ। এই হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত…
ডেস্ক রিপোর্ট: আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও চিন্তাবিদদের নির্মমভাবে হত্যা করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের।
ডেস্ক রিপোর্ট: পরিবারের ভরণপোষণের জন্য টাকার অভাবে এক পুরুষের চরম অসহায়ত্বের ঘটনা সামনে এসেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার যমুনা ফিউচার পার্ক এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি সম্ভবত আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত স্থানীয়দের তৎপরতায় তিনি সে চেষ্টা করতে পারেননি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, ওই ব্যক্তি কান্নাজড়িত কণ্ঠে বারবার ক্ষমা চাইছিলেন এবং বলছিলেন, তিনি আর বাঁচতেচান না। একপর্যায়ে সবাই মিলে তাকে ধরে ফেলেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি প্রায় দুই মাস ধরে বেতন পাননি। কাজ করেও প্রাপ্য টাকা না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের খাবার ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে না পেরে তিনি…
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ট্রাফিক পুলিশের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। নিয়ম ভঙ্গের দায়ে সিএনজি অটোরিকশা থামাতে গেলে এক ট্রাফিক পুলিশ সদস্যকে প্রায় ২০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় সিএনজি চালক। ঘটনাটি প্রত্যক্ষ করে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সদস্য সিএনজিচালককে থামার সংকেত দেন। এ সময় চালক হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেন। এতে ওই পুলিশ সদস্য সিএনজির সঙ্গে আটকে পড়েন এবং রাস্তায় টেনে-হিঁচড়ে নেওয়া হয়। পরে আশপাশের লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যদের সহায়তায় সিএনজিটি থামানো সম্ভব হয়। আহত ট্রাফিক পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার পরপরই সিএনজি চালককে আটক…
১৪ ডিসেম্বর—শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনার্ত ও কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবে নির্মমভাবে হত্যা করেছিল দেশের শ্রেষ্ঠ সন্তানদের—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিসেবীদের। এই বর্বর হত্যাকাণ্ড ছিল সদ্য জন্ম নিতে যাওয়া স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা রুদ্ধ করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোর দিশারি। তাঁদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়ে শত্রুরা ভেবেছিল বাংলাদেশ পথ হারাবে। কিন্তু তারা ভুল প্রমাণিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ এগিয়ে চলেছে অদম্য প্রত্যয়ে। আজ এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীদের…
নিজস্ব প্রতিনিধি : ‘সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্র হণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খান রিতা…
নিজস্ব প্রতিনিধি : মুহূর্তের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় থেমে গেল এক শিশুর হাসি, স্বপ্ন আর সম্ভাবনার জীবন। মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ইবনে জামান (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি শিশুর এমন করুণ মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে সড়কে বেপরোয়া যান চলাচল ও চালকদের দায়িত্বহীনতার বিরুদ্ধে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনের পূর্ব পাশে খান মার্কেটের সামনে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস সজোরে…
ক্রীড়া ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে শুরু হতে যাচ্ছে স্থানীয় ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট দি প্লাস্টিসিটি ‘জয়মন্টপ প্রিমিয়ার লিগ’ (জেপিএল) ২০২৬ –এর অষ্টম আসর। ক্রিকেটপ্রেমী এলাকাবাসীকে নিয়ে উৎসবমুখর পরিবেশে আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার, বিকাল ৫টায় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জমকালো আয়োজনে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান। এবারের অষ্টম আসরে যে ছয়টি দল অংশগ্রহণ করছেন সেগুলো হলো- সুপার স্ট্রাইকার্স অফ ০৭ ০৯, মামা ভাগিনা ক্রিকেট একাদশ, দেউলী দশানী চ্যালেঞ্জার্স, আনোয়ার আমিনুর ক্রিকেটে একাডেমি, সাহরাইল ক্রিকেট ক্লাব ও জামির্ত্তা ওয়ারিয়ার্স।…
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার গোবিন্ধল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হার্ডওয়্যার, সেলুন ও লন্ড্রিসহ তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাদের সিংগাইর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্ধল গ্রামের বাসিন্দা। তিনি জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর রাত দেড়টার দিকে বাজারের পাহারাদার ফোন করে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে ততক্ষণে আগুনের তীব্রতায় তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
