Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সমীকরণ মেলাতে গিয়ে জটিল পরিস্থিতিতে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য আসন সমঝোতা নিয়ে দলের ভেতরে তীব্র মতভেদ তৈরি হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন, যা এনসিপির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্র জানায়, জামায়াতের সঙ্গে আলোচনা অনেক দূর এগোনোর পর গত শনিবার সন্ধ্যায় এনসিপি ছাড়ার ঘোষণা দেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন মীর আরশাদুল হক, যিনি দলের ভেতরে জামায়াতবিরোধী অবস্থানের অন্যতম মুখ হিসেবে…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে সাধারণ সভা, পুনর্মিলনী, বৃত্তি প্রদান, সমিতির অফিস উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ কুদ্দুসুর রহমানকে পুনরায় সভাপতি এবং খান মোঃ হাবিবুল আলমকে পুনরায় সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রবীণ প্রাক্তন ছাত্র আশরাফুর রহমান খান জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সালাম খান, বর্তমান সভাপতি মুহাম্মদ কুদ্দুসুর রহমান এবং সাধারণ সম্পাদক খান মোঃ হাবিবুল আলম জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমিতির পতাকা উত্তোলন করে…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ ঘরের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাইজুদ্দিন (৫০)। তিনি জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে এবং পেশায় মাটি কাটার শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে রক্ত বের হতে দেখে সন্দেহজনক মনে করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা গলা কাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের ভগ্নিপতি আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি…
ডেস্ক রিপোর্ট: যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রার্থনা, শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক মঙ্গল কামনার মধ্য দিয়ে বড়দিন উদ্যাপন করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জপমালা রানীর গির্জায় সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। আজ বৃহস্পতিবার সকালে গির্জা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বর্ণিল সাজে সাজানো পুরো এলাকা। প্রবেশমুখে লাল ও সাদা রঙের পোশাকে সান্তা ক্লজের আদলে সাজানো প্রতিকৃতি, পাশে ‘মেরি ক্রিসমাস’ লেখা সাজসজ্জা। সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন আগত দর্শনার্থীরা। গির্জার সামনে শিশু যিশুকে কোলে নেওয়া মা মেরির ভাস্কর্য স্থাপন করা হয়েছে। গির্জার ভেতর ও প্রাঙ্গণে নির্মিত হয়েছে প্রতীকী ‘গোশালা’, যেখানে যিশুর জন্মের দৃশ্য তুলে ধরা হয়েছে। বড়দিন উপলক্ষে গির্জা এলাকায় নেওয়া হয়েছে বাড়তি…
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় লাখো মানুষের সামনে বক্তব্য দিয়ে নিরাপদ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে তিনি দেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরে আসার সুযোগ করে দেওয়ায় সবার দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বলেন, দেশের মানুষের ভালোবাসাই তাঁকে আবার স্বদেশে ফিরিয়ে এনেছে। তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী দেশ। এখানে পাহাড় ও সমতলের মানুষ যেমন বসবাস করে, তেমনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে জীবনযাপন করে। এই বৈচিত্র্যকে শক্তি হিসেবে…
ডেস্ক রিপোর্ট: শৈশবে একসময় বুঝে গিয়েছিলাম, সান্তা ক্লজ আসলে কল্পনার চরিত্র। সেই উপলব্ধির সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছিল শৈশবের বিশ্বাসের একটি বড় অংশ। বহু বছর পর, এই বড়দিনের মৌসুমে এসে অনেক আমেরিকান আবারও একই রকম ভাঙা স্বপ্নের মুখোমুখি—তবে এবার লাল পোশাকের মানুষটি সান্তা নন, তিনি ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফেরার প্রায় এক বছর পূর্তির পথে দাঁড়িয়ে ট্রাম্প তাঁর দেওয়া বড় প্রতিশ্রুতিগুলোর খুব কমই বাস্তবায়ন করতে পেরেছেন। ব্যতিক্রম বলতে অভিবাসন ইস্যুতে কঠোর দমননীতি, যা ছুটির আনন্দের বদলে দেশজুড়ে এক ধরনের পুলিশি আতঙ্ক তৈরি করেছে। রয়টার্স–ইপসোসের সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে। সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে নিত্যপণ্যের চড়া দামে। খাবার,…
ডেস্ক রিপোর্ট: উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং–উন দেশটির একটি পারমাণবিক সাবমেরিন নির্মাণ কারখানা পরিদর্শন করেছেন। সফরের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো একটি বার্তাও গ্রহণ করেন, যেখানে দুই দেশের সম্পর্ককে ‘অটল ও শক্তিশালী বন্ধুত্ব’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে। কেসিএনএর খবরে বলা হয়, পুতিন তাঁর বার্তায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সেখানে উত্তর কোরীয় বাহিনীর কর্মকাণ্ড মস্কো ও পিয়ংইয়ংয়ের গভীর বন্ধুত্বের স্পষ্ট উদাহরণ। বিশ্লেষকদের মতে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।…
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে এক কৃষক দল নেতার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নেতার নাম খাইরুজ্জামান আলম মুন্সি (৪৫)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছিলেন এবং উপজেলার দিঘলিয়া গ্রামের বাসিন্দা। দলীয় সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা থেকে আগত নেতা–কর্মীদের গাড়িবহর ভাঙ্গা এলাকায় জড়ো হওয়ার সময় খাইরুজ্জামান আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার…
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ প্রায় পনেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে জাতীয় শান্তি ও শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে যেকোনো উসকানির মুখে সংযম ও ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সকাল ১১টা ৩৯ মিনিটে তাঁর বহনকারী বিমান অবতরণ করে। বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থানের পর দুপুর ১২টা ৪১ মিনিটে তিনি পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনার উদ্দেশে যাত্রা করেন। তারেক রহমানকে বরণ করে নিতে বিমানবন্দর এলাকা ও পূর্বাচলের বিভিন্ন সড়কে লাখো নেতা–কর্মী জড়ো হন। পথে নেতা–কর্মীদের শুভেচ্ছার…
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত যুবক জিসান (২০)-কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অস্ত্র ও ইয়াবা কারবারের অভিযোগও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম। ওসি মাজহারুল ইসলাম বলেন, “ধর্ষণ মামলায় অভিযুক্ত জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা কারবারের যেসব অভিযোগ উঠেছে, সেগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।” র্যাব-৪-এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) হাসিনা আক্তার জানান, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত জিসানকে আদালতে পাঠানো হয়েছে।…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
