নিজস্ব প্রতিবেদক:
‘দি প্লাস্টিসিটি’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পোদ্যোক্তা মো. মিজানুর রহমানের জন্মদিন আজ। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মো. মিজানুর রহমান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও স্কুলজীবনের গুরুত্বপূর্ণ সময় ওই এলাকাতেই অতিবাহিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত ‘দি প্লাস্টিসিটি’-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, দূরদর্শী নেতৃত্ব, সততা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে মো. মিজানুর রহমান অল্প সময়েরমধ্যেই ‘দি প্লাস্টিসিটি’কে একটি শক্তিশালী ও সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁর দক্ষ ও গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি গুণগত মানসম্পন্ন উৎপাদন, আধুনিক ব্যবস্থাপনা এবং কর্মীবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিল্পখাতে একটি ইতিবাচক ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বার্তায় আরও বলা হয়, একজন সফল শিল্পোদ্যোক্তা হওয়ার পাশাপাশি মো. মিজানুর রহমান সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত। তিনি নিয়মিতভাবে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমে সহযোগিতা করে থাকেন এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী সহায়তা প্রদান করে যাচ্ছেন। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর নীরব অবদান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
এছাড়াও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উৎসাহ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শিল্পায়নে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়। ভবিষ্যতেও তাঁর সৃজনশীল চিন্তাভাবনা ও মানবিক নেতৃত্বে ‘দি প্লাস্টিসিটি’ আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।
জন্মদিন উপলক্ষে ‘দি প্লাস্টিসিটি’ পরিবারের সকল সদস্য মো. মিজানুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-শান্তি এবং কর্মজীবনে অব্যাহত সাফল্য কামনা করেন।

