Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন কার্যালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে মানিকগঞ্জে নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে এবারের নির্বাচন হবে বহুমাত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসনভিত্তিকভাবে মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের সংখ্যা ও রাজনৈতিক পরিচয় নিচে তুলে ধরা হলো— মানিকগঞ্জ–১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন—এস…
নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের কার্যালয়ে তিনি তার দুই ছেলে ও সীমিতসংখ্যক দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এস এম আব্দুল মান্নান বলেন, “২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ সড়ককে আঞ্চলিক সড়কে রূপান্তর ও প্রশস্তকরণ, সড়কের ৮টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ অপসারণ করে নতুন ব্রিজ…
নিজস্ব প্রতিনিধি: হিমেল বাতাস আর কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসন। শীতের তীব্রতা থেকে গরিব, ভাসমান ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে ২০২৫–২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল পেয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজার এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বাজার এলাকার ফুটপাতের দোকানদার, দিনমজুর, ভাসমান অসহায় বৃদ্ধ ও দুস্থ শীতার্তদের হাতে মোট ১০০টি কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গভীর রাতে ডাকাতির ঘটনায় আবুল হোসেন (৩৬) নামে এক নাট্যকর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়ভাবে তিনি ‘আবুল নায়ক’ নামে পরিচিত। এ ঘটনায় ডাকাতরা তার কাছ থেকে একটি স্মার্টফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা–ফোর্ডনগর আদর্শ গ্রাম সড়কের আরসিএল গেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে। ডাকাতের হামলায় আহত আবুল হোসেন ফোর্ডনগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এবং হাজী ইদ্রিস আলীর ছেলে। তিনি উপজেলা গণ অধিকার পরিষদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে স্থানীয়ভাবে পরিচিতি…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা আলামতের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট, অটোরিকশা ও বিপুল পরিমাণ আর্থিক নথিপত্র। পুলিশ জানায়, ঘটনার পর হামলাকারী ও তার সহযোগীরা দেশের বিভিন্ন এলাকা হয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যায়। অনানুষ্ঠানিকভাবে মেঘালয়…
ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ মতভেদের মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এনসিপি সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের আগে তাসনিম জারা দলটির শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে এনসিপি তাকে ঢাকা–৯ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয়ে তিনি…
ডেস্ক রিপোর্ট: দেশের বিচার বিভাগের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। রোববার সকালে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন জুবায়ের রহমান চৌধুরী। সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রীয় এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। বিচার বিভাগে দীর্ঘ…
ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত জটিল শারীরিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসা টিমের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। হাসপাতালের সামনে মধ্যরাতে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাবেক এই প্রধানমন্ত্রী এখনো সংকটজনক অবস্থায় রয়েছেন। রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে এখনই আশাবাদী কিছু বলার সুযোগ নেই। তবে তিনি বলেন, “এই সংকটের ধাপটি অতিক্রম করতে পারলে ভবিষ্যতে ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।” এর কয়েক ঘণ্টা পর ভোর সাড়ে ৬টার দিকে বিএনপির মিডিয়া…
ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সিং ডের রাতে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে প্যাট্রিক ডোগুর একমাত্র গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১–০ ব্যবধানে পরাজিত করে রেড ডেভিলরা। গ্যালারি ভর্তি দর্শকের সামনে ম্যাচের প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে দেয় ইউনাইটেড। ২৬ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে দুর্দান্ত ভলিতে গোল করেন প্যাট্রিক ডোগু। ম্যানইউর জার্সিতে এটিই ছিল তাঁর প্রথম গোল, যা দলকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। গোল হজমের পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নেয় নিউক্যাসল। বল দখল, আক্রমণ—সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল সফরকারীরা। ম্যাচজুড়ে ৬৬ শতাংশ বল দখলে রেখে ইউনাইটেডের গোলমুখে ১৩টি শট নেয় নিউক্যাসল। তবে কার্যকর ফিনিশিংয়ের অভাবে কোনো গোল…
ডেস্ক রিপোর্ট: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫। চার দিনব্যাপী এই পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, আজ প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আগামীকাল ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান এবং শেষ দিন ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পূর্ণ অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
