Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

কারাগারের ভেতর পরিচয়, সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়েতে রূপ নিল—ভারতের রাজস্থান রাজ্যে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত দুই আসামি প্যারোলে মুক্তি পেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নারী আসামি প্রিয়া শেঠ একটি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছেন। অন্যদিকে, পুরুষ আসামি হনুমান প্রসাদের বিরুদ্ধে রয়েছে পাঁচটি খুনের অভিযোগ। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাগারে থাকার প্রায় ছয় মাসের মধ্যেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এই বিয়ের আয়োজনের জন্য রাজস্থানের আদালত উভয়কে ১৫ দিনের প্যারোলে মুক্তির অনুমতি দেয়। যেসব হত্যাকাণ্ডে জড়িত এই জুটি ২০১৮ সালের ২ মে প্রিয়া শেঠ…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, নির্ধারিত সময় রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করার নিয়ম থাকলেও মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী পরিচালনা কমিটির সভা শেষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বিএনপি শুধু নিজেরাই নয়, অন্য প্রার্থীদেরও নিয়ম ভাঙতে উৎসাহ দিচ্ছে। বিভিন্ন এলাকায় আচরণবিধি অমান্য করে পোস্টার ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি আগের নির্বাচনের মতো এবারও ভোটকেন্দ্রের বাইরে সেনাবাহিনী রাখার সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন আসিফ…

Read More

চলতি বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা নিজেদের করে নিল রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে একেবারেই সুযোগ না দিয়ে বড় ব্যবধানে জয় তুলে নেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে তোলে মাত্র ১১১ রান। হাতে তখনও বাকি ছিল ১৩ বল। ফলে ৬৩ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে রাজশাহী। এটি ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে ২০১৯–২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম।…

Read More

নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহসহ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান কিংবা উপহার প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী প্রচারণার নামে কতিপয় ব্যক্তি ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করছে—এমন তথ্য নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী অন্যের এনআইডি বহন বা হস্তান্তর সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতে আরও উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৪ অনুযায়ী…

Read More

অনলাইন ডেস্ক জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার ঘটনায় দীর্ঘ বিচার শেষে রায় দিয়েছেন দেশটির আদালত। ঘরে তৈরি বন্দুক দিয়ে প্রকাশ্যে হামলার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ সালে পশ্চিম জাপানের নারা শহরে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছিলেন শিনজো আবে। এ সময় তেতসুয়া ইয়ামাগামি ঘরে তৈরি আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে গুলি করে হত্যা করেন। ঘটনাটি জাপানজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, কারণ দেশটিতে আগ্নেয়াস্ত্র সহিংসতা অত্যন্ত বিরল। ঘটনাস্থল থেকেই ৪৫ বছর বয়সী ইয়ামাগামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিকে কেন্দ্র করে নারা জেলা আদালতের বাইরে শত শত মানুষ ভিড় করেন।…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। সফরের প্রথম দিনেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তিনি। বুধবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, বৃহস্পতিবার থেকে তারেক রহমান সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এসব সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়নবঞ্চিত সাবেক ছাত্রদল ও যুবদল নেতারা। সংবাদ সম্মেলনে ঢাকা-১৫…

Read More

ডেস্ক রিপোর্ট :প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) তার বাসভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয়, যা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা। সভায় অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা অংশ নেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে চারটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত রয়েছে। সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং…

Read More

আইন উপদেষ্টা ও যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক কোনো শর্ত মেনে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। ভেন্যু পরিবর্তনের দাবি অত্যন্ত যৌক্তিক কারণেই তোলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল জানান, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে তিনি স্পষ্ট করেন, যদি আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে বা কোনো অবাস্তব শর্ত আরোপ করে, তাহলে তা মেনে নেওয়া হবে না। ভেন্যু পরিবর্তনের নজির আগেও রয়েছে উল্লেখ করে…

Read More

সাভারে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মশিউর রহমান খান ওরফে সম্রাট (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম। এর আগে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার বাসিন্দা এবং মৃত সালামের ছেলে। তিনি ভবঘুরে জীবনযাপন করতেন এবং…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিছু জটিলতা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন দায়িত্বশীলতা ও যোগ্যতার সঙ্গেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান একটি অবিচ্ছেদ্য নাম। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একসময় ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে চিহ্নিত অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর পথে নিয়ে গিয়েছিলেন। এ কারণেই প্রতিবছর তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার…

Read More