সময়পত্র ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

