Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে। একই সঙ্গে এখনো অন্তত ২৭ জনের খোঁজ পাওয়া যায়নি। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের সন্ধানে প্রায় ৮০০ উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। তবে টানা বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তা সত্ত্বেও আগামী ১৪ দিন অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল প্রশিক্ষণ চলাকালে ২৩ জন সেনাসদস্য নিখোঁজ হন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে কোনো সেনাসদস্য রয়েছেন কি না—তা এখনও নিশ্চিত করা যায়নি। ভূমিধসে ক্ষতিগ্রস্ত গ্রামটি…

Read More

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা চুক্তি আইন অনুযায়ী বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন একক বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে নিউমুরিং টার্মিনাল সংক্রান্ত মামলায় গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ ভিন্নমতপূর্ণ রায় দেন। পরে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান। উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই চুক্তির প্রক্রিয়ার বৈধতা…

Read More

জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নেতৃত্বে কোনো নারী আসতে পারবেন না—এমন অবস্থানের কথা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই মত প্রকাশ করেন। আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনের সঙ্গে আলাপকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী নিয়ে প্রশ্ন করা হলে ডা. শফিকুর রহমান জানান, এবারের নির্বাচনে তাদের দল থেকে একজন নারী প্রার্থীও নেই। তিনি বলেন, অন্যান্য দলও খুব বেশি নারী প্রার্থী দেয়নি, যা দেশের সামাজিক বাস্তবতার প্রতিফলন। তবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিক যখন জানতে চান, অন্য দল কিছু নারী প্রার্থী দিলেও জামায়াত কেন একজনকেও…

Read More

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে নানা মতপার্থক্য থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের আগের কোনো নির্বাচনের সঙ্গে তুলনীয় নয়—এ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়াই দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, অতীতে রাষ্ট্র সংস্কারের জন্য একাধিকবার গণতান্ত্রিক সুযোগ তৈরি হলেও রাজনৈতিক দলগুলোর ভূমিকার ঘাটতির কারণে দেশে গণতন্ত্রের স্থায়ী ভিত্তি গড়ে ওঠেনি। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক পরিবর্তনের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা সীমিত; প্রকৃত পরিবর্তন আনতে রাজনৈতিক দলগুলোকেই মূল দায়িত্ব নিতে হবে। গোলটেবিল…

Read More

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষের অবস্থান নেবে না—বরং দেশটির অবস্থান জনগণের পক্ষে—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত ছিল। প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট ও শেন স্যান্ডার্স। ব্রিফিংয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর আগ্রহ রয়েছে। তিনি জানান, ভোটের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করেছেন এবং সিইসির মতো তিনিও একটি শান্তিপূর্ণ…

Read More

প্রায় এক দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করেছিল জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রস্তাবে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়। তবে এসব সুপারিশ বাস্তবায়নের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। দীর্ঘদিন নতুন বেতন কাঠামো না থাকায় পে কমিশন গঠনের দাবি ছিল। সে দাবির প্রেক্ষিতেই কমিশন…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ২০তম বার্ষিক মিলাদ মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সকাল ১০ টার দিকে পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা আহসান উল্লাহ এবং হযরত মাওলানা আতিকুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মিলাদ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাংশা…

Read More

ড্রাইভিং লাইসেন্স পেতে এখন থেকে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, প্রশিক্ষণ গ্রহণকারী চালকদের সরকারিভাবে ভাতাও দেওয়া হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে গাড়িচালকদের জন্য আয়োজিত শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ফাওজুল কবির খান বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আর কোনো ধরনের কমিটি ব্যবস্থা থাকবে না। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারাই সরাসরি লাইসেন্স পাবেন। তিনি আমলাতান্ত্রিক জটিলতাকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, এ ব্যবস্থার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছে। তিনি…

Read More

নির্বাচনী কর্মকাণ্ড চলাকালে সারাদেশে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীদের ওপর হেনস্তা, হামলা ও বাধা দেওয়ার অভিযোগ তুলে আগামী ৩১ জানুয়ারি ঢাকায় নারী সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। তাঁর ভাষায়, এটাই প্রথমবার যখন নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে সমাবেশে অংশ নিতে যাচ্ছেন। ডা. তাহের আরও বলেন, এ কর্মসূচির পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে…

Read More

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল ছুড়ে দিয়ে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

Read More