Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জ-২ (সিংগাইর–হরিরামপুর–সদরের আংশিক) সংসদীয় আসনে নির্বাচনী লড়াই এখন তুঙ্গে। এক উপজেলা থেকেই চার প্রার্থীর অংশগ্রহণ, জামায়াতে ইসলামের দলীয় প্রার্থী না থাকা এবং শেষ মুহূর্তে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনের ভোটের সমীকরণে এসেছে নাটকীয় পরিবর্তন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জয়-পরাজয়ের চাবিকাঠি হয়ে উঠেছে হরিরামপুর উপজেলার ভোট, পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকায় দলটির সমর্থক ভোটাররাও ফলাফলে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন। চার লাখ ৭২ হাজার ৬২২ ভোটারের এই আসনে সিংগাইর উপজেলাতেই বাস চার প্রার্থীর। ফলে নিজ উপজেলায় ভোট ভাগাভাগি হলেও হরিরামপুর উপজেলার এক লাখ ৪৪ হাজার ৫৯২ ভোট এবং মানিকগঞ্জ সদর উপজেলার…

Read More

ছোটবেলা থেকেই রাজনীতি দেখেছি—চারপাশে, পরিবারে, সমাজে। অথচ অদ্ভুতভাবে রাজনীতি কখনোই আমাকে টানেনি। বরং যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টাই করেছি সবসময়। দিনের পর দিন এই দেশের নোংরা ও নির্মম রাজনৈতিক বাস্তবতা দেখতে দেখতে এখন আর দেশটিতেই থাকার ইচ্ছা জাগে না। আমাদের দেশে রাজনীতি মানে—অন্যকে পদদলিত করে নিজের স্বার্থ হাসিল করা। কে মরল, কে বাঁচল—সে হিসাবের কোনো মূল্য নেই। এখানে মানবতা নয়, ক্ষমতাই শেষ কথা। একদিকে ক্ষমতাধর পরিবারের সন্তানরা বিদেশে বিলাসী জীবন উপভোগে ব্যস্ত। তাদের কাছে রাজনীতি একটি স্টাইল, একটি পরিচিতি, কিংবা প্রয়োজনমতো ব্যবহারযোগ্য একটি পরিচয়মাত্র। অন্যদিকে মাঠে থাকা কর্মীরা সেই সাজানো রাজনীতির কাঁচামাল—যাদের ব্যবহার…

Read More

আইন কমিশনের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বঙ্গভবনে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবেদনটি পেশ করে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের প্রচলিত আইন-কানুন সময়োপযোগী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি জনগণের স্বার্থে প্রয়োজনীয় আইন সংস্কারে আরও সক্রিয় ভূমিকা রাখতে আইন কমিশনের প্রতি আহ্বান জানান। এ সময় কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি কমিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাতে আইন কমিশনের প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Read More

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে ভয়াবহ নৌ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তিন শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কমপক্ষে ৪৩ জনের সন্ধান মেলেনি। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে। ‘ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও অঞ্চলের জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ফিলিপাইন কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ফেরিটিতে নিবন্ধিত ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু সদস্য ছিলেন। মধ্যরাতের কিছু পরেই জাহাজটি যান্ত্রিক সমস্যায় পড়ে বলে ধারণা করা হচ্ছে। কারণ ওই সময় সমুদ্রের আবহাওয়া স্বাভাবিক ছিল। যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই ফেরিটি…

Read More

আন্তর্জাতিক বাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৫ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ ও কানাডাসহ একাধিক ঘনিষ্ঠ মিত্র দেশের সম্পর্ক টানাপোড়েনের মুখে পড়ায় বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েছে, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের প্রথম ২৬ দিনের মধ্যেই সোনার দাম প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম বছরে ৬৫ শতাংশ বেড়ে ১৯৭৯ সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড গড়েছিল। ২০২৬ সালে সোনার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক আন্তর্জাতিক ও…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বক্তব্য দিচ্ছেন এবং ভারত কার্যত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে পড়ছে। সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় ভারত যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক রাজনৈতিক সভা-মিছিলে অংশ নিতে বাধ্য করা হচ্ছে, যা নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট…

Read More

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের ধরণ নির্বাচন করুন আবেদন করার সময় আবেদনকারীদের সতর্কভাবে আবেদনের ধরণ নির্বাচন করতে হবে। একজন আবেদনকারী একের অধিক আবেদন করলে পূর্বের আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন সময়কাল: ২১ জানুয়ারি, ২০২৬ থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। আবেদন সম্পন্ন হওয়ার পর স্ট্যাটাসে ‘পেন্ডিং’ (Pending) দেখাবে। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে স্ট্যাটাস ‘অ্যাপ্রুভড’…

Read More

দীর্ঘ প্রায় ছয় দশক ধরে আলোচনার পর পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণের পথে এগোচ্ছে সরকার। আগামী মার্চ মাস থেকেই প্রকল্পের বাস্তব কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪৪৪ কোটি টাকা, যদিও বাস্তবায়নের সময় এই ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো প্রকল্পটি তিন ধাপে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে আপাতত সম্পূর্ণ অর্থায়ন করা হবে সরকারি তহবিল থেকে। প্রাথমিক পর্যায়ে কোনো বিদেশি ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেই। তবে ভবিষ্যতে উন্নয়ন সহযোগীরা আগ্রহ দেখালে ঋণ নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হতে পারে। আগামীকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন…

Read More

ভরা মৌসুম চললেও রাজধানীর বাজারে মাছ ও সবজির দামে স্বস্তি মিলছে না। লেবু, শসাসহ একাধিক সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। একই সঙ্গে মাছের বাজারেও ঊর্ধ্বমুখী দামের চাপ অনুভব করছেন ভোক্তারা। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশ কিছু সবজির দাম এখনও নাগালের বাইরে। বিক্রেতাদের ভাষ্য, ভালো মানের সবজি সংগ্রহ করতে গিয়ে খরচ বাড়ছে, যার প্রভাব পড়ছে খুচরা দামে। মিঠা পানির মাছের সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে বলে দাবি করা হলেও দামে তার ছাপ নেই। ক্রেতারা অভিযোগ করছেন, সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বাড়ার সুযোগে অনেক বিক্রেতা দাম বাড়িয়ে দেন। বাজারে ইলিশের উপস্থিতি কিছুটা বাড়লেও দাম রয়েছে সাধারণ মানুষের…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। তাঁর মতে, বিভিন্ন খাতে ভাঙন দেখা দিয়েছে এবং এসব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার কার্যকর করতে হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৭ আসনের ভাসানটেক এলাকায় বিআরবি স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর দেশের সর্বস্তরের মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এই পরিবর্তন বাস্তবায়নে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। জনসভায় তিনি সুশাসন প্রতিষ্ঠা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি ও…

Read More