Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পর আবারও চাঁদের উদ্দেশে মানুষ পাঠানোর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ১৯৭২ সালে শেষ অ্যাপোলো অভিযানের পর এই প্রথম মানববাহী মহাকাশযান চাঁদের কক্ষপথে পাঠানো হচ্ছে। নাসার ‘আর্টেমিস’ কর্মসূচির দ্বিতীয় ধাপে চারজন নভোচারীকে নিয়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু হবে। এই মিশনে নেতৃত্ব দেবেন কমান্ডার রিড ওয়াইজম্যান। তাঁর সঙ্গে পাইলট হিসেবে থাকছেন ভিক্টর গ্লোভার। মিশন বিশেষজ্ঞের দায়িত্বে থাকবেন ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন জেরেমি হ্যানসেন। এই অভিযানের বিশেষত্ব হলো—দলটিতে প্রথমবারের মতো একজন নারী ও একজন কৃষ্ণাঙ্গ নভোচারী অন্তর্ভুক্ত হয়েছেন। আর্টেমিস-২ মিশনে নাসার নিজস্ব উন্নত প্রযুক্তির ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেট ব্যবহার করা…

Read More

বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন তিনটি স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। রেডমি ১৫ সিরিজের এই ফোনগুলো হলো—‘রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি’, ‘রেডমি নোট ১৫ ফাইভজি’ এবং ‘রেডমি নোট ১৫ ফোরজি’। উন্নত এআই ইঞ্জিন প্রযুক্তির কারণে ফোনগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে উন্নতমানের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি মডেলটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং শক্তিশালী ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতে ১০০ ওয়াট হাইপার চার্জিং সুবিধা থাকায় মাত্র ৪০ মিনিটেই ফোনটি সম্পূর্ণ চার্জ করা যায়। পাশাপাশি ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায়…

Read More

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চুরির ঘটনায় পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চুরি করতে গিয়ে ধরা পড়ায় এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে সেই ঘটনার জেরে পুলিশের হেফাজত থেকে অভিযুক্ত চোরকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারী আমেনা বেগম (৪৫) স্থানীয় মুদি দোকানি বাবুল দেওয়ানের স্ত্রী। অপরদিকে গণপিটুনিতে নিহত যুবকের নাম মেহেদী ইসলাম (৩২)। তিনি পেশায় রাজমিস্ত্রি এবং বিরাবো খালপাড় এলাকার বাসিন্দা, মোস্তফা মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাবুল দেওয়ানের নবনির্মিত বাড়িতে টাইলসের কাজ করেন মেহেদী ইসলাম।…

Read More

ডেস্ক রিপোর্ট: সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে তিনটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার দয়ামীর মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস দয়ামীর মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই এনা পরিবহনের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় এনা…

Read More

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৮৪ বছর পর প্রথমবারের মতো স্মৃতি, আবেগ ও আনন্দের মিলনমেলায় রঙিন হয়ে উঠল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী নবগ্রাম উচ্চ বিদ্যালয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হলো এক গৌরবময় ও স্মরণীয় অধ্যায়। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে শুরু হওয়া দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল বর্ণিল সাজসজ্জা , ব্যাচভিত্তিক অংশগ্রহণ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের মিলনকেন্দ্রে। পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব প্রকৌশলী মুহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জাহিদুর রহমান বিশ্বাস ও দীপা রানী মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য…

Read More

সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত পরিত্যক্ত নর্দান পাওয়ার প্লান্ট এলাকা এখন ভয়াবহ পরিবেশ দূষণের মুখে পড়েছে। একসময় জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এই স্থানটি বর্তমানে অবৈধভাবে ফেলা ময়লা-আবর্জনার বিশাল ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ দূষণের অভিযোগে ডরিন গ্রুপের নর্দান পাওয়ার প্লান্টটি বন্ধ হওয়ার পর জায়গাটি এলাকাবাসী ও ভ্রমণপ্রেমীদের জন্য উন্মুক্ত বিনোদনকেন্দ্রে রূপ নেয়। ছুটির দিনে ঢাকা, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসতেন। কিন্তু সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা নদীপথে ও সড়কপথে ঢাকার বিভিন্ন এলাকার ময়লা এনে এখানে ফেলছে বলে অভিযোগ উঠেছে। ফলে পুরো…

Read More

সাইফুল ইসলাম তানভীর: শাসন, শৃঙ্খলা ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থার প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে শেরশাহ্‌ সূরির গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। অথচ সেই ঐতিহাসিক পথের সঙ্গে সংযুক্ত হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক আজ রূপ নিয়েছে এক নীরব মৃত্যুফাঁদে। এখানে সড়ক দুর্ঘটনা আর ব্যতিক্রম নয়—নিত্যদিনের নির্মম বাস্তবতা। অবহেলা, ভুল পরিকল্পনা, দখলবাজি ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সমন্বয়ে এই সড়ক এখন রক্তাক্ত জনপথে পরিণত হয়েছে। মাত্র ২৪ ফুট প্রশস্ত দুই লেনের এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। ভারী ট্রাক, বাস, সিএনজি, অটোরিকশা, হ্যালো বাইক ও মোটরসাইকেল একই সড়কে নির্বিঘ্নে চললেও নেই কোনো ডিভাইডার, ফুটপাত কিংবা নির্ধারিত পথচারী পারাপারের ব্যবস্থা। ফলে মানুষ ও যানবাহনের চলাচল…

Read More

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাংবাদিক কার্ডের নামে যে সব আবেদন, কাগজপত্র ও প্রক্রিয়ার কথা প্রচার করা হচ্ছে, সেগুলোর সবই সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা, সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক কার্ডের নামে যেসব কাগজপত্র বা আবেদন কার্যক্রম চলছে, তার সঙ্গে ইসির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরও বলেন, একটি অ্যাপস একসময় পরীক্ষামূলক (ট্রায়াল)ভাবে সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে অ্যাপসটি চূড়ান্ত করা…

Read More

অনলাইন ডেস্ক: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে ফের রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় পথচারীদের অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। এদিকে, সায়েন্স ল্যাব মোড়ের পাশাপাশি টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও আজ দুপুর থেকে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড যেকোনো সময় কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারের সঙ্গে শেষবারের মতো দেখা করার জন্য মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কারাজ থেকে এরফান সোলতানিকে আটক করা হয়। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ যখন চরমে, ঠিক সেই সময় এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার আগমুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাম্প্রতিক সপ্তাহগুলোতে আটক হওয়া হাজারো বিক্ষোভকারীর একজন। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, এরফানের…

Read More