Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে সামরিক ড্রোন উৎপাদনের জন্য চীনের সঙ্গে সরকারিভাবে চুক্তি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রকল্পে প্রায় ৬০৮ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সূত্র অনুযায়ী, জি-টু-জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ব্যবস্থার আওতায় চীনের সহযোগিতায় দেশে একটি সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। ইতোমধ্যে গত ৬ জানুয়ারি এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার সম্মতিও প্রয়োজন হয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ৮ লাখ টাকা। এর মধ্যে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করা হবে প্রয়োজনীয় প্রযুক্তি আমদানি ও…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। রোববার (১৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক সিয়াম বিন আইয়ুবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক ঘটনার প্রেক্ষাপটে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে যে ধরনের আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের জন্য ক্ষতিকর।…

Read More

সাইফুল ইসলাম তানভীর : মানিকগঞ্জের সিংগাইরে গরু চুরি করতে এসে এলাকাবাসীর গণপিটুনিতে দুই চোর নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পার্শ্ববর্তী দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) এবং ছয়আনি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দীন ইসলাম (২২)। স্থানীয়রা জানান, রাতে পাশের ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে পাঁচজনের একটি চোরচক্র। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পাঁচজন চোরের মধ্যে দুজনকে ধরে গণধোলাই দেয়। গুরুতর আহত…

Read More

নারীদের ক্ষমতায়ন জোরদার করা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দ্য ফ্রন্ট পেইজ-এর সহযোগী প্রতিষ্ঠান ‘রিচ আউট’-এর উদ্যোগে আয়োজিত এই সংলাপে দেশের বিভিন্ন খাতের নারী নেতৃত্ব একত্রিত হন। রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় “উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক এ আয়োজন। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা সংলাপে প্রায় এক হাজার নারী নেত্রী, পেশাজীবী ও শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য ফ্রন্ট পেইজ। এই নীতি সংলাপের মূল উদ্দেশ্য ছিল নারীদের কেবল উন্নয়ন…

Read More

ডেস্ক রিপোর্ট: সাভারের থানা রোডে অবস্থিত পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারকে ঘিরে একের পর এক নৃশংস ঘটনার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে ওই ভবনের ভেতর থেকে পুলিশ আবারও দুটি আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মরদেহ দুটি একজন নারী ও একটি শিশুর হতে পারে। দুর্গন্ধ ও পোড়া কিছুর গন্ধ পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এই সর্বশেষ উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। কারণ, একই ভবন থেকে গত ছয় মাসে এ নিয়ে মোট পাঁচটি মরদেহ উদ্ধার হলো। পুলিশ…

Read More

লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাস্তবতা নিয়ে নির্মিত রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে প্রদর্শিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে নির্মাতা আকাশ হক জানান, সিনেমাটি শুধুমাত্র ছাত্ররাজনীতির গল্প নয়, বরং তৃতীয় বিশ্বের সমাজে উচ্চাকাঙ্ক্ষা ও স্বপ্নের বাজারব্যবস্থার চিত্র তুলে ধরে। তরুণদের স্বপ্ন দেখার প্রক্রিয়া এবং সেই স্বপ্নকে ক্ষমতার কাছে বাজি রাখতে বাধ্য হওয়া বিষয়গুলোও এতে ফুটে উঠেছে। বি টিম প্রযোজনা, এইচ অ্যান্ড এম প্রডাকশন ও মাল্টিমিডিয়া পরিবেশিত সিনেমার নির্বাহী প্রযোজক হাফিজউদ্দিন মুন্না জানিয়েছেন, উৎসব প্রদর্শনের পর শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। চলচ্চিত্রে…

Read More

ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো তারা ভারতে খেলবে না। তবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতে স্থগিত হবে না—এ বিষয়ে তারা আইসিসি থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছে। ক্রিকবাজকে এক কর্মকর্তা জানিয়েছেন, “নির্ধারিত সূচি পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কাতেই আমাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবো।” আইরিশ দল গ্রুপ সি-তে অবস্থান করছে, যেখানে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ বি-তে রয়েছে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি আছে। বাংলাদেশের ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। এদিকে, ভারত সফরে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব দিয়েছে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে…

Read More

ক্ষমতায় এলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক একটি বিভাগ গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সময় তিনি এ কথা জানান। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল, যা ১৯৭১ সালের শহীদ ও আহত মুক্তিযোদ্ধা পরিবারের দায়িত্ব পালন করে আসছে। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের দেখভালের জন্য নতুন বিভাগ গঠন করা হবে। তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো ব্যক্তি বা…

Read More

ডেস্ক রিপোর্ট:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল নিষ্পত্তির আজ শেষ দিন। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা বাকি সব আপিলের শুনানি আজ রোববার (১৮ জানুয়ারি) গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও চূড়ান্ত অবস্থান জানাতে পারে কমিশন। সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। আজকের দিনে অবশিষ্ট সব আপিল নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কমিশন শুনানি পরিচালনা করবে। এর আগে শনিবার আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে কমিশন ৪৫টি আপিল গ্রহণ করে। এসবের মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৪৩টি…

Read More

ডেস্ক রিপোর্ট:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, জামায়াত আমিরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রতিনিধি দলে আরও রয়েছেন—জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Read More