Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
রাজধানীর জেনেভা ক্যাম্প এলাকায় তেজগাঁও বিভাগের পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কেনাবেচার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। এ সময় মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঈদকে সামনে রেখে মাদক কারবারিদের তৎপরতা বাড়তে পারে—এমন আশঙ্কায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এমন অভিযান নিয়মিত চালানো হবে। এডিসি জুয়েল…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কোনো প্রকার প্রটোকল ছাড়াই তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকেই তিনি হাসপাতালের বাইরে এসে অবস্থান নেন এবং পরে সাড়ে ৮ টায় ভেতরে প্রবেশ করেন। হাসপাতালে প্রবেশের পর তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাফসান রেজার কক্ষে বসেন। এ সময় ডা. ফারহানা নবীসহ উপস্থিত কয়েকজন চিকিৎসকের সঙ্গে কুশল বিনিময় করে হাসপাতালের সার্বিক কার্যক্রম ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরে সকাল সোয়া ৯টার দিকে উপজেলা নির্বাহী…
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সুস্থতার জন্য দোয়া চান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লিখেছেন, “আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।” এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাতে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী…
জাপানের রাজধানী টোকিও-তে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ যোগ দিতে সেখানে অবস্থান করছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ১৪ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলা এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে ইউ.এস. ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল এবং জাপানের অর্থনীতি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আয়োজক হিসেবে উপস্থিত আছেন কাউন্সিলের চেয়ারম্যান ও মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম, ভাইস চেয়ারম্যান ও মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই। এই সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও ভিয়েতনাম-এর জ্বালানি…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত-এ এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও ক্লিপ প্রচার করেছিলেন, যা দেশের জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তদন্তে দেখা গেছে, এসব ভিডিওতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিহত করার দৃশ্য, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র, জনসমাগম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে…
ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মানুষের কাছে ‘দেশনেত্রী’ ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খালেদা জিয়া আজ আমাদের মাঝে না থাকলেও তিনি দেশের প্রতিটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন এবং সারা বিশ্বের মানুষের কাছে গণতন্ত্রের প্রেরণা হয়ে থাকবেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান ঘটে। তার সময়েই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। পাশাপাশি গণতন্ত্রের বিকাশ এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ…
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার বক্তব্যের পর সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান জাতীয় সংসদ প্রকৃত অর্থেই দেশের জনগণের সংসদ। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ এই সংসদের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। বিগত প্রায় দেড় দশক ধরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। দেশ ও জনগণের কল্যাণে যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকা…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে। অধিবেশন শুরুর সময় সংসদের সভাপতির পদটি শূন্য রাখা হবে। অধিবেশন চলাকালে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতির নাম প্রস্তাব করবেন। পরে সেই প্রস্তাব অনুমোদনের মাধ্যমে সংসদের সভাপতি নির্ধারণ করা হবে। সভাপতির নেতৃত্বেই পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। সংসদের বিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অধিবেশনের শুরুতেই প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন…
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ছদ্মবেশে উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জ. মো. আব্দুল বারী, এমপি। বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে তিনি কোনো প্রটোকল ছাড়াই সরকারি গাড়ির পতাকা ঢেকে নীরবে সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের কার্যালয়ে প্রবেশ করে তার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নিজের পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত হতে নির্দেশ দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, “আমি অফিসে আসার প্রায় পাঁচ মিনিট পর ঠিক সকাল ৯টার দিকে মাননীয় প্রতিমন্ত্রী আমার অফিসে আসেন। পরে তিনি প্রায় এক ঘণ্টা উপজেলা চত্বরে অবস্থান…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার আগে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। বৈঠকে প্রথম অধিবেশনের সভাপতি নির্বাচন, স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন নিয়েও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করছেন সংসদ নেতা। এসব বিষয়ে বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
