Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষ হয়ে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবারও চালু হয়েছে দেশের ব্যাংক-বীমা, অফিস-আদালতের কার্যক্রম। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে দাপ্তরিক কাজ। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে রাজধানী ঢাকা-তে ফিরছেন বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ। দীর্ঘ ছুটির কারণে অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরে এসেছেন। এতে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড়। গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা…
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া-র একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে পেরু সীমান্তসংলগ্ন অ্যামাজন অঞ্চলে। কলম্বিয়া সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই সেনা সদস্য। এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এটি ছিল লকহিড মার্টিন-এর তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের সামরিক পরিবহন বিমান। দুর্ঘটনার পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক সময়পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম সাবিহা জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা নিজেদের গুনাহ থেকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। এরই পরম আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। তিনি আরও বলেন, ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, বরং এটি ত্যাগ, সংযম, ক্ষমা ও ভ্রাতৃত্ববোধের এক মহান শিক্ষা। এই দিনে আমরা যেন রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করি—একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হই, ক্ষমাশীল হই এবং…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরের প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুল হক খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শ্যামলীর রিং রোড সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজের পর সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় পৈতৃক ভিটা গাজিন্দা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর আগে ওই…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুস সামাদ মিয়ার ছেলে ও “দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান ও তার পারিবারিক উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে মোঃ মিজানুর রহমানের নিজ বাড়ির আঙিনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত মাওলানা মুফতী আলমগীর হোসেন রাশেদী। তিনি বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দেয় এবং…
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। বিশেষ করে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যায় স্থাপনাটির কিছু অংশ। এটি দেশটির প্রধান এলএনজি উৎপাদন কেন্দ্র হওয়ায় ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাতার কর্তৃপক্ষ এ ঘটনাকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ…
বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগির মধ্যে ইতোমধ্যে ৭টি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগি উদ্ধারে কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। এই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হচ্ছে। দুর্ঘটনাস্থলের আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং তারা হেঁটে লাইনচ্যুত অংশ পার হয়ে অপর পাশে অন্য ট্রেনে উঠে যাত্রা অব্যাহত রাখছেন। উল্লেখ্য, বুধবার…
ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের উদ্দেশ্যে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়তে শুরু করেন ঘরমুখো যাত্রীরা। এতে করে দেশের প্রধান টার্মিনাল ও স্টেশনগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে অনেক যাত্রীর মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। তবে পরিবহন সংশ্লিষ্টরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানান, জ্বালানি তেল সংগ্রহে কিছুটা সমস্যা হচ্ছে, বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে তেল নিতে হচ্ছে, এতে সময়ও বেশি লাগছে। মহাসড়কগুলোতেও ছিল যাত্রীদের চাপ। গণপরিবহনের সংকটে অনেককে ঘণ্টার…
ইরানের পক্ষ থেকে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হামলা আর সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি জানান, পরিস্থিতি অব্যাহত থাকলে ইরানের বিরুদ্ধে সম্মিলিতভাবে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। রিয়াদে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে তেহরানকে তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইরান পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে, যদিও ইরানের কূটনৈতিক মহল তা অস্বীকার করছে। তার ভাষায়, হামলাগুলোর লক্ষ্যবস্তু নির্ধারণ অত্যন্ত নিখুঁত, যা থেকে বোঝা যায় এগুলো পূর্বপরিকল্পিত। তবে সৌদি আরব কবে বা কীভাবে এর প্রতিক্রিয়া…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অতিরিক্ত মূল্য আদায় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। বুধবার (১৮ মার্চ ) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমান আদালত অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে “বেবিল্যান্ড” গার্মেন্টস সামগ্রীর দোকানের মালিক মোঃ আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা, “টিউলিপ” গার্মেন্টস সামগ্রীর দোকানের মালিক তামিম চৌধুরীকে ৩০ হাজার টাকা এবং “সিনহা ফ্যাশন” এর মালিক ইদ্রিস আলীকে ১৫ হাজার…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
