Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুস সামাদ মিয়ার ছেলে ও “দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান ও তার পারিবারিক উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে মোঃ মিজানুর রহমানের নিজ বাড়ির আঙিনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত মাওলানা মুফতী আলমগীর হোসেন রাশেদী। তিনি বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দেয় এবং…
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। বিশেষ করে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যায় স্থাপনাটির কিছু অংশ। এটি দেশটির প্রধান এলএনজি উৎপাদন কেন্দ্র হওয়ায় ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাতার কর্তৃপক্ষ এ ঘটনাকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ…
বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগির মধ্যে ইতোমধ্যে ৭টি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগি উদ্ধারে কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। এই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হচ্ছে। দুর্ঘটনাস্থলের আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং তারা হেঁটে লাইনচ্যুত অংশ পার হয়ে অপর পাশে অন্য ট্রেনে উঠে যাত্রা অব্যাহত রাখছেন। উল্লেখ্য, বুধবার…
ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের উদ্দেশ্যে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়তে শুরু করেন ঘরমুখো যাত্রীরা। এতে করে দেশের প্রধান টার্মিনাল ও স্টেশনগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে অনেক যাত্রীর মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। তবে পরিবহন সংশ্লিষ্টরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানান, জ্বালানি তেল সংগ্রহে কিছুটা সমস্যা হচ্ছে, বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে তেল নিতে হচ্ছে, এতে সময়ও বেশি লাগছে। মহাসড়কগুলোতেও ছিল যাত্রীদের চাপ। গণপরিবহনের সংকটে অনেককে ঘণ্টার…
ইরানের পক্ষ থেকে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হামলা আর সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি জানান, পরিস্থিতি অব্যাহত থাকলে ইরানের বিরুদ্ধে সম্মিলিতভাবে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। রিয়াদে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে তেহরানকে তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইরান পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে, যদিও ইরানের কূটনৈতিক মহল তা অস্বীকার করছে। তার ভাষায়, হামলাগুলোর লক্ষ্যবস্তু নির্ধারণ অত্যন্ত নিখুঁত, যা থেকে বোঝা যায় এগুলো পূর্বপরিকল্পিত। তবে সৌদি আরব কবে বা কীভাবে এর প্রতিক্রিয়া…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অতিরিক্ত মূল্য আদায় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। বুধবার (১৮ মার্চ ) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমান আদালত অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে “বেবিল্যান্ড” গার্মেন্টস সামগ্রীর দোকানের মালিক মোঃ আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা, “টিউলিপ” গার্মেন্টস সামগ্রীর দোকানের মালিক তামিম চৌধুরীকে ৩০ হাজার টাকা এবং “সিনহা ফ্যাশন” এর মালিক ইদ্রিস আলীকে ১৫ হাজার…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকারি খাল ভরাট করে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রশাসনের উপস্থিতি ও অভিযানের তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। সরেজমিনে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জামির্ত্তা ইউনিয়নের হাতনী চকের হাতনী-ডিগ্রীচর সরকারি খাল এলাকায় গিয়ে দেখা যায়, খালটি সম্পূর্ণ ভরাট করে মাটির ট্রাক চলাচলের পথ তৈরি করা হয়েছে। এই পথ ব্যবহার করে পাশের অন্তত চারটি ইটভাটায় ফসলি জমির মাটি সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ডিগ্রীচর গ্রামের দানেজ, ইউনুস, নাজিমুদ্দিন ও সুলতানসহ একটি সংঘবদ্ধ চক্র এ কাজে জড়িত। তারা বাজনাসুর মৌজার বিস্তীর্ণ ফসলি…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জসীম উদ্দীন (৪৪) উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মৃত আমির আলীর ছেলে। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সিংগাইর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজাহারুল ইসলামের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, জসীম উদ্দীনের বিরুদ্ধে একটি জিআর সাজা ওয়ারেন্ট, দুটি সিআর সাজা ওয়ারেন্ট, দুটি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্টসহ মোট ২২টি মামলা বিচারাধীন ছিল। দীর্ঘ প্রায় এক যুগ ধরে তিনি পলাতক ছিলেন।তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার…
নিজস্ব প্রতিনিধি: জরিমানা, কারাদণ্ড ও ভেকু জব্দ—সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার পরও সিংগাইর উপজেলায় থামছে না তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দৌরাত্ম্য। বরং প্রশাসনের অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরও সংগঠিত হয়ে উঠছে মাটি ব্যবসায়ী সিন্ডিকেট। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত আড়াই মাসে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অন্তত ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় ১০ লাখ টাকা জরিমানা আদায় এবং তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১০টি ভেকু অকার্যকর করা হয়েছে এবং মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রলি আটক করা হয়েছে। তবে এত কড়াকড়ির পরেও বাস্তবে দৃশ্যপট ভিন্ন। উপজেলার মোট ৫৮টি ইটভাটার মধ্যে মাত্র…
ঈদের ছুটির প্রথম দিন আজ। টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় ভোর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের লক্ষ্যে অনেকেই আগেভাগেই যাত্রা শুরু করায় রেল ও সড়কপথে বেড়েছে চাপ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্ল্যাটফর্মে প্রবেশে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে। সকাল ৮টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ১১টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে ৯টি আন্তঃনগর এবং ২টি কমিউটার ট্রেন রয়েছে। অন্যদিকে, সড়কপথেও বেড়েছে যাত্রীচাপ। গাবতলী বাস টার্মিনাল থেকে সকাল থেকেই যাত্রীরা নিজ নিজ…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
