Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

জ্বালানি সাশ্রয় ও সম্ভাব্য সংকট মোকাবিলায় এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা দিবসের শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসগুলোতে সাধারণত বিভিন্ন স্থানে আলোকসজ্জার আয়োজন করা হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবার সেই আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দফতর ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথকভাবে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে তৈরি…

Read More

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের মজুত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে সম্ভাব্য যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম Axios। প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের পরবর্তী ধাপে ইরানের ভেতরে বিশেষ অভিযান চালিয়ে ওই ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা বিবেচনায় রয়েছে। তবে এমন অভিযান বাস্তবায়ন করতে হলে ইরানের মাটিতেই মার্কিন ও ইসরায়েলি সেনা মোতায়েন করতে হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিকে নিজের যুদ্ধনীতির অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান Rafael Grossi এর তথ্য অনুযায়ী, বর্তমানে…

Read More

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লোহার রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. মাসুদ (৩০)। তিনি ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মমিনের ছেলে। জানা গেছে, তারা একই মায়ের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করেন। এতে মাসুদ গুরুতর আহত হন এবং তার মাথার খুলি ফেটে যায়। পরে…

Read More

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সব বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় বা ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) থেকে এসব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম—সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসে ঢাকাসহ বড় শহরগুলোতে জনভোগান্তি কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে,…

Read More

ডেস্ক রিপোর্ট: ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান দি প্লাস্টিসিটি কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে বিজয় রাকিন সিটি’র কমার্শিয়াল কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মোটরসাইকেল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে করপোরেট সেলস এক্সিকিউটিভ মো. খালিদ খান, মো. তুষার হোসাইন খান এবং মো. সোহাগ রানার হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলস ও মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নারীশক্তি’। রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরা হয়। সংগঠনের আহ্বায়ক পদে রয়েছেন মনিরা শারমিন, সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সারা দেশের জুলাই মাসে হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর আমরা পুনরায় খুঁজে বের করার চেষ্টা করব। জাতীয় নারীশক্তি তাদের আবারও সামনে নিয়ে আসবে। জুলাই পরবর্তী সময়ে নারীরা কেন রাজনীতির মূল অংশ থেকে সরে গিয়েছে, সেটি নিয়ে নানা…

Read More

আজ ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার, সমতা এবং ন্যায্যতার প্রশ্নে নতুন করে ভাবারও একটি সুযোগ। ২০২৬ সালের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগ—সব নারীর জন্য’। এই প্রতিপাদ্য মনে করিয়ে দেয়, অগ্রগতি হলেও এখনও বহু নারী মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই প্রতীকী সম্মানের পাশাপাশি প্রয়োজন বাস্তব পরিবর্তন। দিবসটি উপলক্ষে দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা, শোভাযাত্রা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ দেওয়া হবে। পাশাপাশি গণতন্ত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও বাংলাদেশের জন্য স্বস্তির খবর এসেছে। তেল ও গ্যাস বহনকারী একাধিক জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। রোববার (৮ মার্চ) সকালে জ্বালানি বহনকারী মোট ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। জানা গেছে, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। ফলে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার আগেই তারা নিরাপদে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করতে পেরেছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে। উল্লেখ্য, গত…

Read More

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৮ মার্চ) ষষ্ঠ দিনের মতো শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করতে পারবেন। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কাউন্টারে না গিয়ে যাত্রীরা রেলওয়ের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারছেন। সার্ভারের ওপর চাপ কমানো এবং যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে টিকিট বিক্রির সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর…

Read More

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রায় প্রতি ঘণ্টায় নতুন নতুন হামলার খবর পাওয়া যাচ্ছে। দেশটির সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে এসব হামলার জবাব দিতেও সক্রিয় রয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। সাম্প্রতিক হামলায় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলি-আসগর হেজাজি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি…

Read More