Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের ইসফাহান অঞ্চলের একটি টানেলে এখনও ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। গ্রোসি বলেন, গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরও ইসফাহানের ওই টানেলে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়াম সংরক্ষিত ছিল। তার ধারণা, সেই ইউরেনিয়ামের একটি বড় অংশ এখনো একই স্থানে থাকতে পারে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েলের হামলার সময় ইরানের কাছে মোট প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। এর প্রায় অর্ধেক ইসফাহানেই…
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের গণপরিবহনগুলোতে শুরু হয়েছে ঈদযাত্রার প্রস্তুতি। রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পরিবহনের জন্য বাস, ট্রেন ও লঞ্চে চলছে শেষ মুহূর্তের আয়োজন। ঈদ উপলক্ষে টানা প্রায় এক সপ্তাহের ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী থেকে দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো যাত্রীসেবা দিতে প্রস্তুতি নিচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা আশা করছেন, এবার ঈদযাত্রা আনন্দমুখর হবে। তবে জ্বালানি সংক্রান্ত অনিশ্চয়তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে পরিবহন মালিকদের মধ্যে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে গেলেই চোখে পড়ছে ঈদযাত্রার প্রস্তুতির চিত্র। যাত্রীদের চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনের বিভিন্ন স্থানে বাঁশের বেষ্টনি বসানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের…
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে গাড়ি ও মোটরসাইকেল চালকদের। সরবরাহ ঘাটতির কারণে কয়েকটি পাম্প এখনও পুরোপুরি স্বাভাবিকভাবে কার্যক্রম চালু করতে পারেনি। বুধবার (১১ মার্চ) সকালে তেল নিতে আসা চালকদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। কেউ ফজরের নামাজের পর, আবার কেউ সাহরি শেষ করেই তেল নেওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছেন। এমনকি গভীর রাত থেকেই অনেক চালক পাম্পের সামনে অবস্থান নেন। ফিলিং স্টেশনগুলোর কর্মীরা জানিয়েছেন, ধীরে ধীরে তেলের মজুদ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সরকার নির্ধারিত সীমা অনুযায়ীই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে চালকদের অভিযোগ, তেলের সংকটের কারণে তাদের…
ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সোমবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ইরান যদি আক্রমণ চালায়, তবে যুক্তরাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় যুদ্ধে অংশ নেবে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে এমন পরিস্থিতিতে সৌদি আরবও যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে। তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে তিনি প্রস্তুত, যাতে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। এ বিষয়ে ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যাওয়ার প্রত্যাশা…
বান্দরবানে কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান। তিনি বলেছেন, রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের সচেতনতামূলক কার্যক্রমের সময় তিনি এ ঘোষণা দেন। পুলিশ সুপার বলেন, ‘কিশোর গ্যাং বলতে যে অর্থে সাধারণত বোঝানো হয়, বান্দরবানে তেমন পরিস্থিতি নেই। অনেক কিশোরই এখনো পরিস্থিতি ঠিকভাবে বুঝতে পারছে না। এই সময়টা তাদের পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার সময়। যদি তারা এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে, তাহলে শিক্ষাজীবনে বড় ক্ষতি হবে।’ তিনি আরও বলেন, বর্তমানে তারাবি নামাজ…
নারীপ্রধান দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে আর্থিক সহায়তা দিতে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। উপকারভোগীদের সুবিধার্থে এই অর্থ সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হবে, ফলে ঘরে বসেই তারা ভাতা গ্রহণ করতে পারবেন। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সরকারি তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্প হিসেবে প্রথম ধাপে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের মোট ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে…
শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদরদফতরে আয়োজিত তার প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় চাঁদাবাজ ও উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। আইজিপি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া চালানো হচ্ছে। খুব শিগগিরই তাদের দেশে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে সক্রিয় চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাবুর বাগান–ফুটানিগঞ্জ সড়কে প্রায় ১ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে বগুড়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দুপচাঁচিয়ার তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সড়ক নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে এজ ভিউ লিমিটেড, ধুনট, বগুড়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজ ভিউ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমানের বাবা আলহাজ্ব আব্দুস সামাদ মিয়া, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম নেভাউজ্জামান লিমন, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক…
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক রাতে তিনটি সরকারি দফতরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার অফিস এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সোমবার (৯ মার্চ) সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে দরজার তালা ভাঙা ও কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে কোনো এক সময়ে চোরেরা তিনটি দফতরে ঢুকে চুরি চালায়। তারা দরজার তালা ভেঙে এবং জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় আলমারিতে রাখা নথিপত্রের ফাইলগুলো এলোমেলো করে ফেলা হয়। গুরুত্বপূর্ণ কোনো নথি বা কাগজপত্র চুরি হয়েছে কি না…
দেশের তিনটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বইতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
