ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার বক্তব্যের পর সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান জাতীয় সংসদ প্রকৃত অর্থেই দেশের জনগণের সংসদ। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ এই সংসদের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। বিগত প্রায় দেড় দশক ধরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
দেশ ও জনগণের কল্যাণে যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, স্পিকার সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করবেন।
এছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল-কে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী এবং তাদের অভিনন্দন জানান।

