সময়পত্র ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
এর আগে শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে পাবনার ঈশ্বরদীর উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী বহরটি। পরিবহনের পুরো পথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। এ ছাড়া বহরটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের চতুর্থ চালান। এর আগে গত ২৭ অক্টোবর তৃতীয় চালানটি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।
কেন্দ্রটির প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি এবং দ্বিতীয় ইউনিটের জন্য এসব পারমাণবিক জ্বালানি আমদানি করা হচ্ছে। গত ৩ অক্টোবর থেকে ধাপে ধাপে দেশে ইউরেনিয়ামের চালান আসা শুরু হয়।

