Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রস্তাবিত বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত…
সময়পত্র ডেস্ক: বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে চাইলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাশেদ খান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক মূল্যায়ন, মর্যাদা ও উভয় দেশের স্বার্থ সুরক্ষার ভিত্তিতে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সীমান্তে হত্যা ও পুশইন বন্ধে ভারতকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একতরফা ছিল। এখন বাংলাদেশের নেতৃত্বে বিএনপি। তাই ভারতের উচিত বাংলাদেশের জনগণের…
সময়পত্র ডেস্ক: ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। তাই দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। ভারত সফরের বিষয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ নিশ্চিত করে সঠিক সময়েই সফর হবে। এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। আগামীকালও…
সময়পত্র ডেস্ক: স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্র নির্মাণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূলধারা থেকে আলাদা করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীতে সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধিদের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো সম্মানজনক পর্যায়ে নির্ধারণ করা না হলে কোনো জ্ঞান ও দক্ষতাই তাদের ভালো থাকার সুযোগ তৈরি করতে পারবে না। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, গণমাধ্যম থেকে জঞ্জাল যুক্ত সাংবাদিকদের সরাতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের বেতন, বোনাস ও চাকরির নিরাপত্তার…
সময়পত্র ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) অপরাহ্ণে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে। এদিকে, শূন্য হওয়া আসনটির বিষয়ে…
সময়পত্র ডেস্ক: কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে তার মরদেহ ভোমরা স্থলবন্দরে পৌঁছায়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে লাশবাহী গাড়িতে করে সাজুর মরদেহ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে, কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ এখনো কলকাতার হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর অ্যাম্বুলেন্সে করে দেশে আনা হবে। নিহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। এছাড়া পরিবারের ইচ্ছায় নিহত…
চলছে বৃক্ষরোপণ অভিযান। জুন থেকে আগস্ট মাস গাছ লাগানোর উপযুক্ত সময়। সঠিক স্থানে উপযুক্ত চারা লাগানোর এখনই সময়। আপনার নিকটস্থ জেলা ও উপজেলা বৃক্ষমেলা থেকে চারা সংগ্রহ করতে পারেন। সুস্থ, সবল, মধ্যমাকৃতির ও সঠিক জাতের চারা সরকারি-বেসরকারি নার্সারি অথবা আপনার বিশ্বস্ত কোনো ব্যক্তিগত নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। পরবর্তী বংশধরদের কথা চিন্তা করে ফলদ ও ঔষধি গাছের চারা লাগানোর প্রতি বেশি নজর দিতে পারেন। এতে ফল, ওষুধ এবং কাঠ—সবই পাওয়া যাবে। বন্যামুক্ত, আলো-বাতাস চলাচল করে এবং পর্যাপ্ত সূর্যালোক পড়ে—এমন জায়গায় চারা রোপণ করা উচিত। দো-আঁশ, বেলে দো-আঁশ ও এঁটেল দো-আঁশ মাটি, উর্বর, সুনিষ্কাশিত ও উঁচু স্থানে চারা রোপণ করা উত্তম।…
সময়পত্র ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। শুক্রবার (২২ আগস্ট) ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে নেপালের অঙ্গীকারের কথা জানান তিনি। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিকশিত হবে।
সময়পত্র ডেস্ক: জাতীয় স্মৃতিসৌধে আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। পরে শুক্রবার মধ্যরাতে তাদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩ অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের কথা জানানো হয়। এতে বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। নতুন মন্ত্রীরা হলেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার…
সময়পত্র ডেস্ক: জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
