সময়পত্র ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।
শুক্রবার (২২ আগস্ট) ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে নেপালের অঙ্গীকারের কথা জানান তিনি।
প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিকশিত হবে।

