Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর আজ আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অলি আহমদ। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ব্যবস্থায় সংসদ কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট বাক্সে ব্যালট জমা দেবেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম…

Read More

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকির মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা চার সেশন বাড়ার পর দিনের শুরুর লেনদেনে তেলের দামে সামান্য ওঠানামা দেখা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবর ডেলিভারির জন্য আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বর ডেলিভারি চুক্তির দাম ব্যারেলপ্রতি ২ সেন্ট কমে ৮৫ দশমিক ৮১ ডলারে নেমেছে। তবে বাজারে বেশি সক্রিয় অক্টোবর ডেলিভারির ডব্লিউটিআই চুক্তির দাম ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৫৩…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিনিধি ও সাহরাইল উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন আইসিটি শিক্ষক পীর ইয়াকুব হোসেন মোল্লা (২৯) জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে তিনি পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বোন জিয়াসমিন আক্তার। পীর ইয়াকুব হোসেন মোল্লা দৈনিক নিরপেক্ষ ও জাতীয় নিউজ পোর্টাল একুশে সংবাদের সিংগাইর উপজেলা প্রতিনিধি। তিনি সিংগাইর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সায়েস্তা ইউনিয়নের টান গোপালনগর গ্রামের মৃত হায়দার দেওয়ানের ছেলে। এর আগে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি শেষে বিচারক এসকে এম তোফায়েল হাসান তাঁর জামিন মঞ্জুর করেন।…

Read More

সময়পত্র ডেস্ক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে সকাল থেকেই তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। অধ্যাপক মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক। চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Read More

সময়পত্র ডেস্ক: রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান সরকারপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আব্দুল্লাহ নামে ১৩ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও এখন পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ আব্দুল্লাহ ওই গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় সে নিয়মিত স্কুলে যেত না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের স্কুল ড্রেস ছিল। দীর্ঘদিন ধরে সন্তানের কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন আব্দুল্লাহর বাবা-মা ও পরিবারের সদস্যরা। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি আব্দুল্লাহর সন্ধান পেয়ে থাকলে…

Read More

সময়পত্র ডেস্ক: বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও নৌপরিবহন ব্যবস্থাপনায় সমন্বয় আরও জোরদার করতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দফতরে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের আওতায় সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় দুই সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানো হবে। একই সঙ্গে জাহাজ থেকে সামুদ্রিক দূষণ প্রতিরোধ এবং সমুদ্রে উদ্ধার কার্যক্রমে যৌথভাবে কাজ করার সুযোগও তৈরি হবে। এছাড়া প্রয়োজনীয় তথ্য ও কারিগরি জ্ঞান বিনিময়, যৌথ প্রশিক্ষণ ও মহড়া আয়োজন, সক্ষমতা…

Read More

সময়পত্র ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে কান্নাকাটি করে ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে ১৪ দিন বয়সী নবজাতক ছেলেকে বৃষ্টির পানি রাখার প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নবজাতকের মা ফাতেমা বেগমকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভ হোসেনের ঘরে এ ঘটনা ঘটে। নিহত নবজাতক সৌরভ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে। স্থানীয়রা জানান, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের পর সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সোমবার সন্ধ্যার পর নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে…

Read More

সময়পত্র ডেস্ক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের জন্য আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ অনুযায়ী নতুন এই ইউনিটের কাঠামো, দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়ে বেশ কিছু বিধান রাখা হয়েছে। এসআরবির প্রধান দায়িত্ব খসড়া অনুযায়ী, এসআরবি কাজ করবে – অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশেষ অভিযান পরিচালনায় মাদক ও সাইবার অপরাধ দমনে সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কে নেতৃত্ব দেবেন এসআরবির মহাপরিচালক (ডিজি) হবেন পুলিশের অন্যূন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা। তিনি বাহিনীর প্রশাসনিক, আর্থিক ও…

Read More

সময়পত্র ডেস্ক: নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাগানবাড়ি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন—বেলাবো থানার কনস্টেবল শামসুল হক (৩০), মাটিয়ালপাড়া এলাকার উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার রকি (২৮) এবং একই এলাকার বাদল (৩৭)। স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়ি এলাকায় কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন কনস্টেবল শামসুল হক। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ ঘটনার…

Read More

সময়পত্র ডেস্ক: লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। জানা গেছে, দেশে ফেরত আসা বেশিরভাগ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা অভ্যর্থনা…

Read More