Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী (৩৬)। পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও চাঁদপুর…

Read More

সময়পত্র ডেস্ক: খাগড়াছড়িতে মেঘ বিস্ফোরণের কারণে কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। স্থানীয়রা জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টির কারণে দীঘিনালা-কবাখালী সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। নদীর পানি উপচে মুসলিম পাড়া, বটতলী, ইসলামপুরসহ বেশ কয়েকটি নিচু এলাকা তলিয়ে যায়। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, ভারী বৃষ্টির কারণে দীঘিনালার ৮ মাইল এলাকায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে…

Read More

সময়পত্র ডেস্ক: ব্রাজিলীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের পেছনে দেওয়া যুক্তি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার (২১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। ব্রাজিল সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের ফোনালাপে লুলা বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক দুই দেশের অর্থনীতির জন্যই ক্ষতিকর। এ সময় তিনি বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান। বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্পও দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। পাশাপাশি শিগগিরই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আবারও বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে…

Read More

সময়পত্র ডেস্ক: সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩ অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের কথা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান। নতুন মন্ত্রীরা হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু ও আন্দালিব রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও…

Read More

ক্রীড়া ডেস্ক: ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের দুর্দান্ত পেস ও সুইংয়ের সামনে শুরু থেকেই একের পর এক উইকেট হারায় টাইগাররা। প্রথম স্পেলেই মাত্র ২২ বলের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তার বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে যোগ দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি শিকার করেন ৩ উইকেট। স্টার্কের তোপে বাংলাদেশের টপ অর্ডার দাঁড়াতেই পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্রুত চাপে পড়ে যায় টাইগাররা। শেষ পর্যন্ত মাত্র ৬৪ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে…

Read More

সময়পত্র ডেস্ক: জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে একই কক্ষে শুরু হয়েছে ব্যালট গণনা। এ সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে অবস্থান করেন। কয়েকজন সংসদ সদস্যকে ভোট গণনার কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করতেও দেখা যায়। গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাননি। অন্যদিকে সংসদ সদস্য হওয়ায় ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…

Read More

ক্রীড়া ডেস্ক: নতুন মৌসুম শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে প্রস্তুতি সারল বার্সেলোনা। জন গাম্পার ট্রফির ফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচে রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেরমিন লোপেজদের নিয়ে শক্তিশালী একাদশ মাঠে নামান বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আল আহলির রক্ষণে একের পর এক আক্রমণ চালায় বার্সা। ২৯তম মিনিটে ১৮ বছর বয়সী তরুণ স্ট্রাইকার হামজা মোহাম্মদ কারিমের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনার…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে সামান্য গ্যাস। কোথাও আবার স্বল্পচাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে নগরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে চালকদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকে প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। আবার গ্যাসের চাপ কম থাকা ও সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর বেশ কয়েকটি স্টেশন কার্যক্রম বন্ধ রেখেছে। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। সিএনজিচালিত অটোরিকশা ও রাইড-শেয়ারিংয়ের…

Read More

সময়পত্র ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোরে স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে অধিকাংশ যাত্রী বাসের ভেতরেই মারা যান। দুর্ঘটনায় ট্রাকচালকেরও ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল। সাধারণ রোগীদের উন্নত চিকিৎসার জন্য পারানা অঙ্গরাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে নেওয়ার…

Read More

সময়পত্র ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে জড়িত তৃতীয় কোনো দেশ বা প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, তেহরান সমঝোতার সুযোগ হারিয়েছে। এর পরিণতিতে ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্নতার মুখে পড়তে হবে। এই অভিযানকে তিনি ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে মিত্র দেশগুলোকে ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী, যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানের…

Read More