Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন। সেখানে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আলবুসাইদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বাঘেই বলেন, দুই দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরান ও ওমানের মধ্যে এ বিষয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে। তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে ইরান ও ওমানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের নিয়মিত রাজনৈতিক আলোচনা অব্যাহত…

Read More

ক্রিড়া ডেস্ক:  লা লিগায় দুর্দান্ত জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন অধিনায়ক রাফিনিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে রাফিনিয়ার থ্রু বল থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে নিজের অভিষেক স্মরণীয় করে রাখেন জার্মান উইঙ্গার কারিম আদেইমি। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। বদলি হিসেবে নেমে দলের আক্রমণে গতি বাড়ান অ্যান্থনি গর্ডন। তার পাস থেকে ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। এর মাত্র চার মিনিট পর গর্ডনের আরেকটি দারুণ পাস থেকে বল জালে পাঠান ফের্মিন লোপেস। ৭৯তম মিনিটে বক্সের বাইরে থেকে…

Read More

সময়পত্র ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপটির প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি…

Read More

সময়পত্র ডেস্ক: রংপুর মহানগরীর হারাগাছে আবু সিদ্দিক (৩৮) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে হারাগাছের চর মিলনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সিদ্দিক পেশায় রাজমিস্ত্রি। তিনি ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারি এলাকার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, ধারালো অস্ত্র দিয়ে আবু সিদ্দিকের গলা ও মাথায় কোপানো হয়েছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Read More

সময়পত্র ডেস্ক: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায় ঘোষণা করা হবে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর এ মামলায় রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদরাসা শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদরাসাছাত্র নুর উদ্দিনসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া…

Read More

সময়পত্র ডেস্ক: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান ছিঁড়ে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আফিয়া ইভনাত আলভী বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় ও পরিবারের সূত্রে জানা যায়, সকালে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলছিল। এ সময় ফ্যানটি চালু অবস্থায় হঠাৎ এর নাট খুলে নিচে পড়ে যায়। প্রথমে ফ্যানটি একটি টেবিলের ওপর পড়ে। পরে সেখান থেকে ছিটকে ফ্যানের হাতল আফিয়ার নাক ও মুখে আঘাত করে। এতে তার নাক ও মুখ কেটে গিয়ে প্রচুর রক্তপাত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও…

Read More

সময়পত্র ডেস্ক: ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার চিরচেনা লম্বা চুল কেটে এবার বেছে নিয়েছেন ছোট করে ছাঁটা ‘বাজ কাট’ স্টাইল। রোববার (২৩ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছোট ভিডিওতে নতুন লুকের দেখা মেলে নরওয়ের এই তারকার। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চুলের স্টাইল পরিবর্তন করেছেন হালান্ড। কখনো পনিটেল, আবার কখনো লম্বা চুল খোলা রেখেই মাঠে দেখা গেছে তাকে। তবে এবারের ছোট চুলের স্টাইলটি ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য বেশ ব্যতিক্রমী। নরওয়ের হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর গ্রীষ্মের ছুটিতে বেশ স্বচ্ছন্দ সময় কাটিয়েছেন হালান্ড। ফ্রেঞ্চ রিভিয়েরায় প্রিটি লিটল থিংয়ের প্রতিষ্ঠাতা উমর কামানির সঙ্গে ইয়ট ভ্রমণের পাশাপাশি সিসিলির আশপাশেও নৌভ্রমণ…

Read More

সময়পত্র ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে দামুড়হুদা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে। আহতরা হলেন—দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট ফিরোজ হোসেন (৩২), চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার জনি আহমেদ (৪২) ও মন্দিরপাড়ার নিষ্কলঙ্ক (৪০)। পুলিশ জানায়, সকালে শাহীন আলী মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলেন। ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শাহীন আলী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত তিনজনকে প্রথমে দামুড়হুদা…

Read More

সময়পত্র ডেস্ক: উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি ও মৎস্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। রোববার (২৩ আগস্ট) রাজধানীর বনানীতে আয়োজিত ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষি ও মৎস্য খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত কৃষি ও মৎস্যপণ্য উৎপাদন নিশ্চিত করা গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে। অনুষ্ঠানে…

Read More

সময়পত্র ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪২৬ পিস ভারতীয় উন্নতমানের কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব কম্বল জব্দ করা হয়। রোববার (২৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিজিবির ২৫ ব্যাটালিয়ন। বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি রোমার পরিবহনের বাসকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় বাসটি থেকে ৪২৬ পিস…

Read More