সময়পত্র ডেস্ক: জাতীয় স্মৃতিসৌধে আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। পরে শুক্রবার মধ্যরাতে তাদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩ অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের কথা জানানো হয়। এতে বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
নতুন মন্ত্রীরা হলেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
দুপুরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা।

