Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির চিনি উৎপাদন ইউনিটে বছরের পর বছর লোকসান হলেও ডিস্টিলারি ও অন্যান্য ইউনিটের আয়ে রেকর্ড মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫-২৬ অর্থবছরে কেরুর নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬৫ কোটি টাকারও বেশি, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে সবচেয়ে বড় অবদান ডিস্টিলারি ইউনিটের। অ্যালকোহল উৎপাদন ও বিক্রি থেকে প্রায় ২২৪ কোটি টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। বিপরীতে, একই সময়ে চিনি উৎপাদন ইউনিটে লোকসান হয়েছে ৬০ কোটি টাকার বেশি। প্রায় ৯০ বছরের পুরোনো কেরু অ্যান্ড কোম্পানি চিনি উৎপাদনে লোকসান করলেও অন্যান্য ইউনিটের আয় দিয়ে সামগ্রিকভাবে মুনাফা ধরে রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ১২৯ কোটি টাকা,…
সময়পত্র ডেস্ক:যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) ভোররাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, পাঁচ কিশোরকে বহনকারী একটি ভক্সওয়াগন গাড়ি উল্টো দিক থেকে এসে পুলিশের একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির সব আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন ৩৮ বছর বয়সী টম ক্লফ এবং ৩৭ বছর বয়সী ম্যাথিউ ব্লেডস। দুর্ঘটনার পর ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে পুলিশের ভ্যানটি ভক্সওয়াগন গাড়িটিকে সতর্ক করার চেষ্টা করছিল। তবে সতর্কতা উপেক্ষা করে গাড়িটি…
সময়পত্র ডেস্ক: রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় এবং এর সমাধানের দায়িত্বও মিয়ানমারের বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক আইন ও সংবিধান মেনেই এ সংকট সমাধানে সরকার কাজ করছে। রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট সমাধানবিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে বাংলাদেশ সরকার নয়। রোহিঙ্গারা বাংলাদেশি নয় এবং তারা এ ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখছে, বাংলাদেশও একইভাবে বিষয়টি দেখছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গা সংকটকে বিবেচনা…
সময়পত্র ডেস্ক: সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আন্দালিভ রহমান পার্থ বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা গণমাধ্যমের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়েরও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার দায়িত্ব সবার। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে হবে। গত…
সময়পত্র ডেস্ক: রংপুরে বাড়ির ছাদে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে প্রথমে হত্যা করা হয়। পরে ঘটনা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় তার স্ত্রী ও দুই সন্তানকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পুলিশ কমিশনার জানান, গণপতি চক্রবর্তীর বাসার ছাদে দুই যুবক মাদক সেবন করছিলেন। এ সময় বাধা দেওয়ায় গামছা দিয়ে শ্বাসরোধ করে প্রথমে তাকে হত্যা করা হয়। এরপর হত্যাকাণ্ডের বিষয়টি যাতে প্রকাশ না পায় এবং কেউ তাদের শনাক্ত করতে না…
সময়পত্র ডেস্ক: ডারউইন টেস্টের হার ভুলে ম্যাকাই টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনেই বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পেসার মিচেল স্টার্ক। ম্যাচে মাত্র ৫১ রান খরচ করে ১০ উইকেট শিকার করেছেন তিনি। এটি টেস্ট ক্যারিয়ারে স্টার্কের চতুর্থবারের মতো এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি করে বাংলাদেশ। চা-বিরতির পর দ্রুত দুই উইকেট তুলে নিয়ে টাইগারদের ইনিংসের ইতি টানেন অফস্পিনার নাথান লায়ন। শেষ পর্যন্ত ৯৫ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।…
সময়পত্র ডেস্ক: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে বিমানবাহিনী সদর দফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পর্ষদের কার্যক্রম উদ্বোধন করেন। পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। নির্বাচনী পর্ষদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দূরদর্শিতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।…
সময়পত্র ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এম জে আরিফ বেগের সই করা প্রজ্ঞাপনে তাকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।…
ক্রিড়া ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারল না ইন্টার মায়ামি। টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল লিওনেল মেসির দল। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে মিয়ামির ন্যু স্টেডিয়ামে ‘ইউনিসেফ নাইট’-এর ম্যাচে টরন্টো এফসির মুখোমুখি হয় ইন্টার মায়ামি। চোট কাটিয়ে এই ম্যাচে একাদশে ফিরেছিলেন জার্মান বেরতেরামে। তবে তার ফেরায় মিয়ামির ছন্দহীন আক্রমণভাগে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে শারীরিক লড়াই ও ফাউলের প্রবণতা ছিল। প্রথমার্ধে টরন্টো কিছুটা চাপ সৃষ্টি করলেও সেরা সুযোগটি পেয়েছিল মিয়ামি। গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। ফলে…
ক্রিড়া ডেস্ক: হাজারো দর্শকের উচ্ছ্বাস, দেশি-বিদেশি ফুটবলারদের নৈপুণ্য আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জামশা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী ম্যাচে দোহার উপজেলার লটাখোলা চাঁদতারা ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে নবাবগঞ্জের মাতাবপুর বড় বাড়ি একাদশ। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জামশা কল্যাণকামী যুবক সমিতি এ টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী ম্যাচ ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারপাশ। খেলোয়াড়দের নান্দনিক ফুটবল…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
