Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ক্রিড়া ডেস্ক: আজ শনিবার (১০ অক্টোবর) ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে ক্রিকেট ও ইউরোপীয় ক্লাব ফুটবলের জমজমাট সূচি। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে ডারবানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট লড়াইও চলবে। আন্তর্জাতিক বিরতি শেষে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগা। রাতে খেলতে নামবে আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো বড় দলগুলো। এ ছাড়া বাংলাদেশ ফুটবল লিগেও রয়েছে দুটি ম্যাচ। দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি— ক্রিকেট আবুধাবি টেস্ট (দ্বিতীয় দিন) বাংলাদেশ বনাম আফগানিস্তান সময়: দুপুর ১২টা সরাসরি: টি স্পোর্টস ডারবান টেস্ট (দ্বিতীয় দিন) দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সময়: বেলা…
সময়পত্র ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি ও অন্য কর্মীদের মারধর করে প্রায় আড়াই কোটি টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হিমেল (৩৫) ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস ম্যানেজার। হামলায় আহত অন্য তিনজন হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)। হামলার শিকার বিকাশকর্মীরা জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে সংগ্রহ করা প্রায় তিন কোটি টাকা তিনটি বস্তায় ভরে একটি প্রাইভেটকারে করে তাঁরা মাওনার দিকে যাচ্ছিলেন। গাড়িটির নম্বর ঢাকা…
সময়পত্র ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তরুণদের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির কেন্দ্রীয় এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। টহল দিচ্ছেন হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি মেট্রো স্টেশন ও বাজার। পাশাপাশি স্থগিত করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। শনিবার (১০ অক্টোবর) ‘ককরোচ’ যুব আন্দোলনের আহ্বানে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নিতে পারেন বলে আশা করছেন আয়োজকেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সুবিধার্থে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে—এমন অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। ‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিকে গত সপ্তাহে শুরু…
সময়পত্র ডেস্ক: চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তার নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটি জানায়, অসাধারণ সাহস, সততা ও নৈতিক দৃঢ়তার মাধ্যমে আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাভি পিল্লাই। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক আইনি কাঠামো শক্তিশালী করতেও অবদান রেখেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ডারবানে বর্ণবাদী শাসনামলে ভারতীয় তামিল বংশোদ্ভূত পরিবারে জন্ম নাভি পিল্লাইয়ের। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করার পর বর্ণবৈষম্য ও বঞ্চনার…
সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সম্পূর্ণ অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর ফলে বন্দরে বাড়তি সুযোগ-সুবিধাও যুক্ত হবে। এ চুক্তির কারণে বন্দরে কর্মরত কেউ চাকরিচ্যুত হবেন না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান পিছিয়ে পড়ার বিষয়ে খন্দকার আব্দুল…
সময়পত্র ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। রিটার্নিং কর্মকর্তা পাঁচটি দলের পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রতীক বরাদ্দের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মেনে চলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। এর আগে, এ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল…
সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগামী সোমবার (১২ অক্টোবর) অনশনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম বন্দরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিদেশি অপারেটরের হাতে এনসিটি তুলে দেওয়ায় চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। জনমত উপেক্ষা করে এবং চুক্তির বিভিন্ন শর্ত গোপন রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি করে চুক্তিটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। বিক্ষোভে সংগঠনটির পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এদিকে বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনভেস্ট বাংলাদেশ…
সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী ১৫ বছর টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এ চুক্তি সই হয়। চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম স্বাক্ষর করেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময়ে গতি পায়। এর ধারাবাহিকতায় বিএনপি সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই হলো। আন্তর্জাতিক মানে উন্নয়নের লক্ষ্য চট্টগ্রাম বন্দরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক…
সময়পত্র ডেস্ক: আগামী সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের বৈঠকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপরই ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, দেশের ইউনিয়ন পরিষদগুলোতে কোন সময়সীমার মধ্যে এবং কতটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেই রূপরেখা ১২ অক্টোবর তুলে ধরা হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এদিকে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। সানাউল্লাহ বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে নেপাল। বাংলাদেশের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার সুবিধা চালু করতে চায়…
ক্রিড়া ডেস্ক: আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির গড়া ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে—এমন আবেগঘন বার্তা দিয়ে তার বিদায় উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবসর-পরবর্তী ভাবনা নিয়ে মেসির ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মন্তব্য করে নিজের অনুভূতি জানান পর্তুগিজ তারকা। মেসির বিদায়ী ম্যাচের দিন রোনালদো ১ হাজার ৭৪০ শব্দের একটি দীর্ঘ পোস্টে নিজের প্রতি হওয়া বিভিন্ন অন্যায়ের কথাও তুলে ধরেন। তবে এতে মেসির বিদায়কে ঘিরে আবেগের বিষয়টি আড়ালে যায়নি। ৮৫ হাজার দর্শকের সামনে আবেগঘন বিদায়ে মেসি নিজে যেমন কেঁদেছেন, তেমনি আবেগাপ্লুত করেছেন ভক্তদেরও। মাঠে বিদায়ী বক্তব্য দেওয়ার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসর-পরবর্তী জীবন নিয়ে একটি পোস্ট দেন মেসি। সেই পোস্টেই মন্তব্য করে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
