Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের দিকে যাওয়ার সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। কংগ্রেসের নেতৃত্বে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে এ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন বিরোধী দলের নেতারা অংশ নেন। সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। মিছিলটি নির্বাচন কমিশনের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়। তাকে আটককে কেন্দ্র করে কর্মসূচির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে, মিছিল শুরুর আগে আম আদমি পার্টির (এএপি)…

Read More

সময়পত্র ডেস্ক: সাতক্ষীরার তালায় এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, প্রতিবেশীদের হাতে তার বাবাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ ব্যবস্থা নেয়নি। এর তিন দিন পর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জালালপুর ইউনিয়নের ধুলান্ডা গ্রামে নিজ বাড়ি থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, কলেজছাত্রীকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, প্রতিবেশী রকি শেখ (২৪), শোয়েব মালী (১৮) ও ইমন শেখ (২২) কলেজে যাতায়াতের পথে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে তাদের সঙ্গে কলেজছাত্রীর তর্কাতর্কিও হয়। পরিবারের অভিযোগ, এসব ঘটনার প্রতিবাদ করায় গত ২ অক্টোবর শুক্রবার দুপুরে কলেজছাত্রীর বাবা লিটন শেখকে ধরে…

Read More

সময়পত্র ডেস্ক: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বার কাউন্সিলে তার আবেদন জমা দেওয়া হয়। এদিকে, শতাধিক গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাক্ষ্য দিচ্ছেন। গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তের সময় সংগ্রহ করা তথ্য-উপাত্ত ও বিভিন্ন আলামতের বিস্তারিত তিনি আদালতে তুলে ধরবেন। রাষ্ট্রপক্ষের দাবি, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ…

Read More

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : একদিকে পদ্মার উত্তাল স্রোত, অন্যদিকে ভাঙা-গড়ার চরজীবন। কোথাও নৌকা, কোথাও কাঁচা সড়ক, আবার কোথাও নদী পেরিয়ে দুর্গম পথ। প্রতিদিন এসব পথ পাড়ি দিয়েই বিদ্যালয়ে যেতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। পদ্মার গতিপথ বদলালে বদলে যায় ঘাট, সড়ক ও বসতির অবস্থান। কখনো নদীগর্ভে বিলীন হয় শিক্ষাপ্রতিষ্ঠানও। ফলে ভাঙা-গড়ার এই জনপদে শিক্ষাব্যবস্থাও পড়েছে নানা সংকটে। মূল ভভূ-খন্ড থেকে পদ্মায় বিচ্ছিন্ন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মাবেষ্টিত আজিমনগর, লেছড়াগঞ্জ ও সুতালড়ী ইউনিয়নে বর্তমানে এমন পরিস্থিতিই বিরাজ করছে। দুর্গম যোগাযোগ, শিক্ষক সংকট, বিদ্যালয়সংলগ্ন আবাসনের অভাব, নদীভাঙন, অনুন্নত সড়ক, দুর্বল মোবাইল নেটওয়ার্ক এবং শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিন…

Read More

সময়পত্র ডেস্ক: জনমনে থাকা নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রারদের বদলি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রমের উদ্বোধনের পর এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি পুরো ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের সূচনা করতে হবে, আর সেই কাজ আজ থেকে শুরু হলো। তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে দেখা হয়। সাধারণভাবে ধারণা করা হয়, ঢাকায় যাদের পোস্টিং দেওয়া হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিং’-এর…

Read More

সময়পত্র ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সোমবার (৫ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা…

Read More

সময়পত্র ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা। রোববার (৪ অক্টোবর) মধ্য তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে সাধারণ নাগরিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণকেন্দ্রে তাদের সামরিক প্রশিক্ষণ নিতে দেখা যায়। ইরানি সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষার জন্য সাধারণ নাগরিকদের প্রস্তুত করতেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণকেন্দ্রে নারীদের অংশগ্রহণের ছবি প্রকাশ করেছে আল জাজিরা। বিশ্লেষকদের মতে, ইরানে মার্কিন আগ্রাসন ও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সাধারণ মানুষের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যকর হতে পারে। তবে এ উদ্যোগ নিয়ে উদ্বেগের কথাও উঠে এসেছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের হাতে ভারী অস্ত্র তুলে দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল…

Read More

সময়পত্র ডেস্ক: নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ঘাঁটিটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে কয়েকজনকে গ্রেফতারের প্রায় এক সপ্তাহ পর বিমানগুলো সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পেন্টাগন। লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানে যুক্তরাষ্ট্রের চালানো হামলায়ও এসব বিমান ব্যবহার করা হয়েছিল। পেন্টাগনের এক মুখপাত্র ই-মেইলে জানান, সামরিক অভিযানের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে মার্কিন সামরিক সরঞ্জাম ও সেনাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে নিশ্চিত করা যাচ্ছে, ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।…

Read More

সময়পত্র ডেস্ক: বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য—‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। অনুষ্ঠানের আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

সময়পত্র ডেস্ক: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রংপুরের বিভিন্ন পূজামণ্ডপে সিসিটিভির পাশাপাশি নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) মিজ ইসরাত জাহান। সভায় সিদ্ধান্ত হয়, পূজা শেষ না হওয়া পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকাগুলো নিরাপত্তার আওতায় রাখা হবে। একই সঙ্গে সিসিটিভি, আইপি ক্যামেরা এবং রিচার্জেবল ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। বিশেষ করে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে নাইট ভিশন ক্যামেরা ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি মন্দিরে ৬০০ মেট্রিক…

Read More