Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, তবে তাদের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (১১ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। স্পিকার জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আইপিইউ সম্মেলনে বাংলাদেশ বিরল সাফল্য অর্জন করেছে বলেও জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সম্মেলনে শ্রমিকদের দুর্ভোগ কীভাবে কমানো যায়, সে বিষয়ে সংযুক্ত আরব…
ক্রিড়া ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ লড়াই। ক্রিকেট বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ: একমাত্র টেস্ট, তৃতীয় দিন সময়: বেলা ১২টা সম্প্রচার: টি স্পোর্টস, ট্যাপম্যাড দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ: প্রথম টেস্ট, তৃতীয় দিন সময়: দুপুর দেড়টা সম্প্রচার: ইউরোস্পোর্ট, ট্যাপম্যাড, ফ্যানকোড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: তৃতীয় টি-টোয়েন্টি সময়: সন্ধ্যা সাড়ে ৭টা সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ট্যাপম্যাড পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ: দ্বিতীয় টি-টোয়েন্টি সময়: সন্ধ্যা ৭টা সম্প্রচার: পিটিভি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সময়: সন্ধ্যা ৬টা সম্প্রচার: টি স্পোর্টস ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সময়: রাত সাড়ে…
সময়পত্র ডেস্ক: ইউটিউবার ধ্রুব রাঠিকে পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্বাচনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে তাকে আটক করা হয়। বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তরে পৌঁছাতে না পারেন, সে জন্য ওই দিন ভারতের রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছিল পুলিশ।
সময়পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে ভয়াবহ বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর ৪৫ বছর বয়সী হামলাকারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর রয়টার্সের। শনিবার (১০ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ইরি শহরের পুলিশ বিভাগ শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এ হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে। ইরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ জানান, হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিহত আটজনের মধ্যে সাতজনই তার আত্মীয় এবং অপরজন পরিবারের বন্ধু ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তি নিজের গুলিতে মারা যান। পুলিশের ভাষ্য অনুযায়ী, পেরি স্ট্রিটের…
সময়পত্র ডেস্ক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার লড়াইয়ে টিকে রয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১০ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে দলের জয়সূচক একমাত্র গোলটি করেন নতুন মৌসুমে দলে যোগ দেওয়া ইয়ান দিওমান্দে। তবে নাটকীয় এই ম্যাচে গোল বাতিলের পাশাপাশি প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টানার ঘটনায় ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আন্তর্জাতিক বিরতির পর হাঁটুর চোট কাটিয়ে কিলিয়ান এমবাপ্পে একাদশে ফিরলেও অফ-ফর্মে থাকা ভিনিসিয়ুসকে বেঞ্চে রেখেই দল সাজান রিয়াল কোচ হোসে মরিনহো। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের অচলাবস্থা ভাঙেন আইভোরিয়ান উইঙ্গার ইয়ান দিওমান্দে। ক্লাবের রেকর্ড…
সময়পত্র ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ হতাহতদের এ সংখ্যা প্রকাশ করে। চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি হুতিদের তৃতীয় হামলা। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহতের সংখ্যা ৩০৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেওয়ার পর…
সময়পত্র ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষা আগামী ১৬ অক্টোবর, শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। শনিবার (১০ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টায় পরীক্ষা আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় হিসেবে প্রাথমিকভাবে ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পুনরায়…
সময়পত্র ডেস্ক: এ বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অকৃতকার্য পরীক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়েও ভাবছে সরকার। শনিবার (১০ অক্টোবর) দুপুরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে’ এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। তিনি বলেন, এসএসসির ফলাফলই জীবনের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি নয়। এ বছর পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাহাদী আমিন আরও জানান, শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় কাউকে প্রশিক্ষণ দেওয়া হবে, কাউকে…
সময়পত্র ডেস্ক: ভারতের ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নয়াদিল্লি। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ডাকে যন্তর মন্তরে সমাবেশ ঘিরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের মধ্যে উদ্বেগের চিত্র দেখা যাচ্ছে। আন্দোলন ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে নরেন্দ্র মোদির প্রশাসন। শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে বিক্ষোভের পূর্বঘোষণা থাকলেও সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের জমায়েত ঠেকাতে দিল্লি পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কাঁটাতার ও স্পাইক স্ট্রিপসহ…
সময়পত্র ডেস্ক: দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসা অবস্থায় কলকাতার সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) প্রিজন ভ্যান থেকে তৃণমূল কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এ তথ্য জানানো হয়। এ সময় মমতা ব্যানার্জির সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
