Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গোয়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নানা পাটেকরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া দেননি তিনি। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। সূত্র জানায়, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর তখন পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর তিনি গোয়ার উদ্দেশে রওনা হন। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। তীব্র অভিনয়, শক্তিশালী সংলাপ উপস্থাপন এবং…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭ জন, ওয়ারীতে ৭৫ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, মিরপুরে ১০২ জন, গুলশানে ৫২ জন, উত্তরা বিভাগে ৬৩ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং সিটিটিসিতে ১ জন রয়েছেন। অভিযানকালে গাঁজা ও ইয়াবাসহ একটি বাস এবং ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নন-জুডিসিয়াল…

Read More

সময়পত্র ডেস্ক: চট্টগ্রামের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানে তাকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে নগর ভবনের আশপাশে অবস্থান নেয় পুলিশ। পরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে ওয়াকিল হোসেন অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে নগর ভবনে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযান চালিয়ে নগর ভবনের ভেতরে ওয়াকিল হোসেনকে পাওয়া যায়নি। তবে ওই সময় তিনি সত্যিই নগর ভবনে ছিলেন কি না, তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, নগরীর খুলশী ও এর আশপাশের এলাকায় ওয়াকিল হোসেনকে শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। এ ছাড়া পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও…

Read More

সময়পত্র ডেস্ক: ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শফিকুর রহমানের। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটির আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ। সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন। তুরস্ক সফর শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন জামায়াতের আমির। সফর শেষে আগামী…

Read More

সময়পত্র ডেস্ক: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকেরা এ সমস্যার মধ্যে পড়বেন। বুধবার (৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নির্ধারিত সময়ে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে এসব এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ…

Read More

সময়পত্র ডেস্ক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জাওয়াদুল হককে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, উপাচার্যের ব্যবহৃত নীল রঙের বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত গাড়িটি ভবনের বাইরে রাখা রয়েছে। তবে উপাচার্য ডা. জাওয়াদুল হক তার দপ্তরে ছিলেন না। কক্ষের দরজায় নতুন করে তালা ঝুলতে দেখা যায়। উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ ব্যানারে ভিসি ঘেরাও কর্মসূচির কথা উল্লেখ করে একদল ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করেন। ওই সময় উপাচার্য তার দপ্তরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারসহ কয়েকজনের সঙ্গে আলোচনা করছিলেন।…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনই শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নিশ্চিত হাম আক্রান্ত হয়েছেন ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯১ জন। গত ১৫…

Read More

ক্রিড়া ডেস্ক: ভারতীয় নারী ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত কৌর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। হারমানপ্রীতের নেতৃত্বে গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। আর গত মাসে নিশিনে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে টানা দ্বিতীয়বার স্বর্ণ জেতানোই অধিনায়ক হিসেবে তার শেষ দায়িত্ব হয়ে থাকল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পর্যালোচনা সভার একদিন পরই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে হারমানপ্রীত বলেন, প্রবল আবেগ নিয়ে তিনি অধিনায়কত্ব ছাড়ছেন, তবে একই সঙ্গে তার মনে শান্তিও রয়েছে। কারণ, তার বিশ্বাস ভারতীয় দল এখন ভালো অবস্থানে আছে। দলে…

Read More

সময়পত্র ডেস্ক: ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ান-আমেরিকান পার্টিকল ফিজিসিস্ট ফ্রান্সিস হ্যালজেন। ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) নোবেল পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করে। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ী নির্বাচন করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। এ পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনার, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। একাধিক বিজয়ী থাকলে নির্ধারিত অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সুইডিশ উদ্ভাবক ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয়। ডিনামাইট আবিষ্কারের…

Read More

ক্রিড়া ডেস্ক: লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই উন্মাদনায় সামিল বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে শুরু হবে ম্যাচটি। যেভাবে দেখা যাবে ম্যাচ পাশের দেশ ভারতে ম্যাচটির সরাসরি অনলাইন সম্প্রচার ও স্ট্রিমিংয়ের ব্যবস্থা রয়েছে। দেশটির ZEE5 প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। এ ছাড়া livesoccertv.com ওয়েবসাইটে Unite8 Sports 1 ও Unite8 Sports 1 HD চ্যানেলের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। তবে এসব প্ল্যাটফর্মে ম্যাচ উপভোগ করতে দর্শকদের সাবস্ক্রিপশন নিতে হবে। জাতীয় দলের হয়ে ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচেই…

Read More