Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সকালে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান সাহাজুল ইসলাম। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জেরে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা…
সময়পত্র ডেস্ক: ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারি বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে অর্থ লুটের কারণে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত এই ব্যয়ের বোঝা করদাতাদের বহন করতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার (১০ অক্টোবর) সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর জানান, ব্যাংক খাতের ক্ষতি পূরণে ভর্তুকি হিসেবে এই অর্থ বরাদ্দ দিতে না হলে দুই কোটি পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া সম্ভব হতো। কিন্তু ব্যাংক থেকে অর্থ লুটের ফলে আমানতকারীদের টাকা ফেরত…
সময়পত্র ডেস্ক: শুভ মহালয়া ও দেবীপক্ষের সূচনালগ্নে মানুষের চিন্তা-ভাবনা থেকে সব ধরনের অশুভ ও আসুরিক প্রবৃত্তি দূর করে হৃদয়ে শুভবোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়া উপলক্ষে আয়োজিত বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, মহালয়ার এই শুভক্ষণ শুধু দেবীপক্ষের সূচনা কিংবা মর্ত্যলোকে মা দুর্গার আগমনের বার্তা বহন করে না; এটি আত্মশুদ্ধি ও অন্তরের কলুষতা দূর করারও এক বিশেষ সময়। মানুষের মন ও চিন্তা-ভাবনায় যেন নেতিবাচকতা, বিদ্বেষ, বিভেদ কিংবা কোনো ধরনের ‘অসুরিক ভাব’ জায়গা করে নিতে না পারে, সেটিই মহালয়ার…
সময়পত্র ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ঠিক আগমুহূর্তে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরীক্ষা স্থগিতের খবরে ক্ষুব্ধ হয়ে রাজধানীর মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের কিছু অংশের মিল পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদপ্তর। ২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা স্থগিত…
সময়পত্র ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণ প্রজন্মের ‘যন্তর-মন্তর ২.০’ আন্দোলন ঘিরে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ক্যাম্পেইন ফর জুডিশিয়াল প্রোটেস্ট’ (সিজেপি) আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলটির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বহনকারী উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই সেখানে প্রবেশ করে পুলিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই তাঁদের আটক করা হয়। অন্যদিকে, হরিয়ানার গুরুগ্রামে নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে আলোচিত কনটেন্ট নির্মাতা ধ্রুব রাঠিকে। দিল্লিসংলগ্ন গুরুগ্রাম…
সময়পত্র ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। কর্মসূচি শুরুর আগেই দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। দলটির দাবি, আটক অন্য দুজন হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। খবর হিন্দুস্তান টাইমসের। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাঁদের আটক করা হয়। ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। বিক্ষোভকারীদের যন্তর মন্তরে জড়ো হওয়া ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা…
সময়পত্র ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে তিনি দেশের যুবসমাজকে ভয় পান বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হন দীপকে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমসের। দীপকে বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরশাসক। তিনি ভয় পেয়েছেন। সে কারণেই দিল্লি মেট্রো, রাস্তাঘাট—সবকিছু বন্ধ করে দিয়েছেন।’ দেশের যুবসমাজকে এতটাই ভয় পেলে মোদি কেন প্রধানমন্ত্রীর পদে রয়েছেন, সেই প্রশ্নও তোলেন তিনি। দিল্লিতে মেট্রো চলাচলে বিধিনিষেধ আরোপ এবং শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রশ্ন তোলেন সিজেপির প্রতিষ্ঠাতা। পরে…
সময়পত্র ডেস্ক: ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ক্যাম্পেইন ফর জুডিশিয়াল প্রোটেস্ট’ (সিজেপি)-এর ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে তাঁদের সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন দিল্লি জেলাকে ২০টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করেছে কর্তৃপক্ষ। প্রতিটি অঞ্চলের জন্য পৃথক আটককেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক আটক ব্যক্তিকে রাখার সুবিধার্থে শহরের…
সময়পত্র ডেস্ক: কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যা করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালক সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকার খবর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্তসহ আইনগত কার্যক্রম শুরু করে। পরে ওই কিশোরীর বাবা মরদেহ শনাক্ত করেন। তাঁর নাম জান্নাতুল তাজমিন (১৫)। তাঁর স্থায়ী ঠিকানা যশোর জেলায়। পুলিশ আরও জানায়, বাবার চাকরির সূত্রে…
সময়পত্র ডেস্ক: জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ও রাজনৈতিক কনটেন্ট নির্মাতা ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। ভারতের রাজধানী দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবস্থিত নিজ বাসভবন থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে গুরুগ্রাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের জারি করা পূর্বনির্ধারিত নির্দেশনা ও বিধিনিষেধ না মানার কারণে তাঁকে আটক করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির যন্তর মন্তরে আয়োজিত একটি পূর্বনির্ধারিত গণবিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে সেখানে যাওয়ার আগেই হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর ‘কেন্দ্রীয় বিহার সোসাইটি’ আবাসিক এলাকায় তাঁর বাসভবনে উপস্থিত হন পুলিশ সদস্যরা। পরে সেখান থেকেই তাঁকে হেফাজতে নেওয়া হয়। উল্লেখ্য, দিল্লিতে নির্বাচন কমিশনবিরোধী…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
