ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানকে এখন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পূর্বঘোষিত তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। সফরসূচি পরিবর্তনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

