বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। এর পাশাপাশি প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণও বাড়ছে। ফলে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচে তুলে ধরা হলো—
🔹 বৈদেশিক মুদ্রা — বাংলাদেশি টাকা
ইউএস ডলার: ১২২ টাকা ৩১ পয়সা
ইউরোপীয় ইউরো: ১৪২ টাকা ৭৯ পয়সা
ব্রিটিশ পাউন্ড: ১৬৪ টাকা ৬১ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার: ৮২ টাকা ২১ পয়সা
জাপানি ইয়েন: ৭৮ পয়সা
কানাডিয়ান ডলার: ৮৮ টাকা ২৪ পয়সা
সুইডিশ ক্রোনা: ১৩ টাকা ৩১ পয়সা
সিঙ্গাপুর ডলার: ৯৫ টাকা ৪২ পয়সা
চীনা ইউয়ান (রেনমিনবি): ১৭ টাকা ৪৯ পয়সা
ভারতীয় রুপি: ১ টাকা ৩৬ পয়সা
শ্রীলঙ্কান রুপি: ২ টাকা ৫৩ পয়সা
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
এছাড়া আন্তর্জাতিক বাজার ও অনলাইন তথ্যসূত্র অনুযায়ী—
সিঙ্গাপুর ডলার: ৯৫ টাকা ৩২ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত: ৩০ টাকা ১১ পয়সা
সৌদি রিয়াল: ৩২ টাকা ৬৩ পয়সা
কুয়েতি দিনার: ৩৯৮ টাকা ১৪ পয়সা
(সূত্র: গুগল)
প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে এই হার ওঠানামা করে। তাই লেনদেনের আগে হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

