Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে। রোববার (৭ জুন) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। রিট আবেদনে একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবীর আশা, আগামী সোমবার (৮ জুন) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। ইউনুস আলী আকন্দের অভিযোগ, বিদ্যমান তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল…

Read More

নিজস্ব প্রতিনিধি: আলোচিত রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলার ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে। রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা হত্যা মামলায় আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এই মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত গ্রেফতার অভিযান, তদন্ত কার্যক্রম এবং বিচারিক প্রক্রিয়া দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলাসহ…

Read More

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হবে। গত আট মাসের মধ্যে এটি বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন। এবারের নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরিতে পরিচালক পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত ১০টি পরিচালক পদের মধ্যে ৭টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমানে ভোট হচ্ছে খুলনা বিভাগের দুটি এবং বরিশাল বিভাগের একটি পরিচালক পদের জন্য। খুলনা বিভাগের দুটি পদের ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতা সীমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ক্যাটাগরি–৩–এর একমাত্র পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়…

Read More

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন। প্রায় ৪০ মিনিট ধরে রায়ের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলার সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে যে, হত্যাকাণ্ডের আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল। বিচারক জানান, সোহেল রানা নিজের জবানবন্দীতে অপরাধের বিষয়টি স্বীকার করেছেন এবং ঘটনার পর…

Read More

ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ৪৮টি দল ও ১০৪টি ম্যাচের এই আসর হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রযুক্তিনির্ভর টুর্নামেন্টগুলোর একটি।সূত্র: আল জাজিরা রেফারিং থেকে শুরু করে ম্যাচ বিশ্লেষণ—সবখানেই যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক সেন্সর প্রযুক্তি। ১. সেন্সরযুক্ত ম্যাচ বল এবারের বিশ্বকাপে ব্যবহার করা হবে অ্যাডিডাসের নতুন ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’। বলের ভেতরে থাকা আইএমইউ সেন্সর প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের গতি ও অবস্থান পর্যবেক্ষণ করবে। এই তথ্য সরাসরি ভিএআর সিস্টেমে পৌঁছাবে, ফলে অফসাইডসহ বিভিন্ন সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে। ২. এআই-চালিত থ্রিডি প্লেয়ার মডেল ও রেফারি ক্যামেরা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা। এদিন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকা পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Read More

সময়পত্র ডেস্ক: গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল পৌনে ১০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এস বি পরিবহনের একটি ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। তবে ফেরিতে ওঠার আগে বাসে থাকা ৩৭ জন যাত্রীর সবাইকে বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এস বি পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পন্টুন থেকে ফেরিতে উঠতে গিয়ে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাসটি সোজা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী না থাকলেও চালক, হেলপার…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাসস্ট্যান্ড এলাকার একটি মিষ্টির দোকানে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে কালাচাঁন মিষ্টির দোকানে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের মোবাইল রিচার্জ, মুদি ও কনফেকশনারি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- কালাচাঁন মিষ্টান্ন ভান্ডারের মালিক রাজিব, নিমাইচাঁন মিষ্টান্ন ভান্ডারের মালিক জয়ন্ত ঘোষ (দিব), কনফেকশনারি মালিক…

Read More

নিজস্ব প্রতিনিধি: আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠনের মাত্র চার দিনের মধ্যেই যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ আদেশ দেন। এদিন সকালে মামলার যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ নিজ নিজ অবস্থানের পক্ষে চূড়ান্ত বক্তব্য আদালতে উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলায় ১৬ জন সাক্ষীর জবানবন্দি এবং আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক বক্তব্যে অপরাধ প্রমাণিত হয়েছে। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান। অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, মৃত্যুদণ্ডের উপযুক্ত অভিযোগ প্রমাণে…

Read More

  নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে সংঘটিত আলোচিত ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার চার দিন পর ঢাকার মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা ডিবি ইনচার্জ মানবেন্দ্র মালো। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে মিরপুর বেড়িবাঁধএলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি দৌলতপুর উপজেলার কাচারিপাড়া গ্রামের সুলতানের ছেলে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে…

Read More