Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সোমবার ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এবং আদালতে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন। এর আগে, গত ২৪ মে আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। মামলায় মোট ১৮ জন সাক্ষী রয়েছেন। দ্রুত বিচার সম্পন্ন করে এক মাসের মধ্যে রায় দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।…
নিজস্ব প্রতিনিধি: সরকার কোনো জনতুষ্টিমূলক সিদ্ধান্তে বিশ্বাসী নয়; বরং দেশের স্বার্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দফতরে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সরকার তাৎক্ষণিকভাবে জ্বালানির দাম বাড়ায়নি। এ বিষয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল এবং তাদের সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতেই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্তগুলো তাৎক্ষণিক জনপ্রিয়তার জন্য নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও উন্নয়নগত স্বার্থ বিবেচনায় নেওয়া হচ্ছে। এসময় গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী জানান,…
সময়পত্র ডেস্ক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতি বজায় রাখার স্বার্থে বর্তমান পদ থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন বলে মনে করছেন। উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরিতে থাকার পর ২০০৫ সালে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পার্বত্য…
সময়পত্র ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। সোমবার (১ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। অন্যদিকে, অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে অংশ নেবেন। আদালত অভিযোগ গঠন করলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর আগে, গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন আদালত।
সময়পত্র ডেস্ক: টানা ৭ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আবারও শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকালে বাণিজ্য কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম রেজা। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। সরকারি ছুটি শেষে সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ইতোমধ্যে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন এবং পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায়…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সংশ্লিষ্ট সূত্রের বরাতে দাবি করেছে, রোববার (৩১ মে) তিনি দেশের সর্বোচ্চ নেতার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল তবে এ দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ এমন খবরকে ‘মিডিয়া গেইম’ বলে আখ্যা দিয়ে জানিয়েছে, দেশ ঐক্য ও সংহতির পথ থেকে সরে আসবে না। কয়েক মাস ধরেই পশ্চিমা গণমাধ্যমে ইরানের সরকার ও সামরিক-নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে মতবিরোধের খবর প্রকাশিত হচ্ছে। এর আগে ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ধীরে ধীরে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা সীমিত করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে নিজেদের প্রভাব বাড়িয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে গণমাধ্যমটি আরও…
ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (৩০ মে) বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় শেষ হয়। ম্যাচের শুরুতেই আর্সেনাল এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটে কাই হাভার্টজ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে পিএসজি। ৬৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে উসমান দেম্বেলে গোল করে সমতা ফেরান। এরপর দুই দলই একাধিক সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি ‘দারুণ চুক্তি’ করতে তার কোনো তাড়াহুড়ো নেই। রোববার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তথ্যসূত্র: ফক্স নিউজ ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ভালো চুক্তির দিকে এগোচ্ছে। তবে শেষ পর্যন্ত চুক্তি না হলে তারা অন্য উপায়ে পরিস্থিতির সমাধান করবে। যদিও তিনি কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দেন বলে জানান। তার ভাষায়, চুক্তির মাধ্যমে সমাধান হলে অনেক মানুষের জীবন রক্ষা পাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালি দ্রুত উন্মুক্ত করা সম্ভব হবে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নিজেদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে…
ইরানের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তথ্যসূত্র: আইআরআইবি রোববার (৩১ মে) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘এমকিউ-১’ মডেলের একটি মার্কিন ড্রোন ইরানের অভ্যন্তরে একটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার চেষ্টা করছিল। বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানের জলসীমায় প্রবেশ করার পর বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করে। পরে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু বানিয়ে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়। আইআরজিসি আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ক্রীড়া ডেস্ক: সেমিফাইনাল আগেই নিশ্চিত হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে গ্রুপপর্বে জয় দিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় সাবিনা খাতুনদের দল। রোববার (৩১ মে) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দুই দল। এর আগে প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন সাবিনা, রূপনা ও তাদের সতীর্থরা। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করে দল। সেখানে ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল, বল দখল ধরে রাখার অনুশীলন এবং ম্যাচ পরিস্থিতি নিয়ে কাজ…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
