Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: দ্রুত পরিবর্তনশীল পরিবেশ ও মানবসৃষ্ট নানা কারণে জোনাকি পোকার অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তাদের মতে, জলবায়ু পরিবর্তন, আবাসস্থল ধ্বংস, আলোক দূষণ এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার জোনাকির সংখ্যা দ্রুত কমিয়ে দিচ্ছে। গবেষণায় দেখা গেছে, রাতের প্রাকৃতিক অন্ধকার জোনাকির জীবনচক্র ও প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শহর ও গ্রামাঞ্চলে কৃত্রিম আলোর বিস্তার তাদের স্বাভাবিক আচরণে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি বনভূমি ও জলাভূমি কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে তাদের নিরাপদ আবাসস্থল। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জোনাকি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের সংরক্ষণে আলোক দূষণ কমানো, প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং পরিবেশবান্ধব…

Read More

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। মঙ্গলবার (৩ জুন) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। তিনি জানান, দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রয়োজনীয় আলামত…

Read More

নিজস্ব প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৪ জন শিশু। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৪২ জন। মঙ্গলবার (২ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯০ শিশু। একই সময়ে দেশে ৭৩ হাজার ৩৬২ শিশুর মধ্যে হামের…

Read More

নিজস্ব প্রতিনিধি: রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল বুধবার (৩ জুন) মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। অভিযোগ গঠনের পর মাত্র একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় রামিসার পরিবারের সদস্য, তদন্তকারী পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণের সময় মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদালতে উপস্থাপিত হয়। সাক্ষীদের বক্তব্যে হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট নানা তথ্য উঠে আসে। সাক্ষ্য দিতে গিয়ে আদালতে আবেগাপ্লুত হয়ে পড়েন রামিসার বাবা-মা। এ সময় পরিবারের পক্ষ থেকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক…

Read More

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে ফাহিম মিয়া (১৭) নামে এক কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে। তিনি নিজেও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ফাহিম। রাত ৮টার দিকে বাবার সঙ্গে শেষবার কথা হলে তিনি জানান, কয়েকজন লোক তার পিছু নিয়েছে। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হলেও সারারাত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে…

Read More

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কেন্ট। এর মাধ্যমে প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন ডানহাতি এই গতিতারকা। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই সুযোগ পেয়েছেন হাসান। নতুন চুক্তির আওতায় কেন্টের হয়ে বিভিন্ন কাউন্টি প্রতিযোগিতায় মাঠে নামবেন তিনি। কাউন্টি ক্রিকেটকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়। সেখানে খেলার সুযোগ হাসানের অভিজ্ঞতা ও দক্ষতা আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন ক্রিকেটসংশ্লিষ্টরা। কেন্টে যোগ দেওয়ার মাধ্যমে বিদেশের ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের আরেক ক্রিকেটারের নতুন অধ্যায় শুরু হলো। এই সুযোগকে নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন হাসান মাহমুদ।

Read More

নিজস্ব প্রতিনিধি: চলতি জুন মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর । সোমবার প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হতে পারে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। জুন মাসের মাঝামাঝি সময়ে বর্ষা মৌসুমের প্রথম মাস আষাঢ় শুরু হওয়ার কথা। সাধারণত এ মাসে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। তবে এবার বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অন্যদিকে,…

Read More

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী ও রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা আদালতে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা ন্যায়বিচারের দাবি জানান। এছাড়া আজ আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এর আগে সোমবার আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক…

Read More

আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্যসূত্র: সিএনএন সোমবার (১ জুন) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল, তবে তিনি খুব দ্রুত সেটি সমাধান করেছেন। ট্রাম্প দাবি করেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে গুলি বিনিময় বন্ধে তিনি কথা বলেছেন। পাশাপাশি, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গেও ফোনে আলোচনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই পরে গুলি…

Read More

নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটে হযরত খান জাহান আলী (র.) মাজার-সংলগ্ন দীঘিতে কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয়দের সহায়তায় মাজার ঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (১ জুন) রাত ৮টার দিকে গোসল করতে নামার সময় একটি কুমির ফাতেমাকে কামড়ে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে যোগ দেন। স্থানীয়দের ভাষ্য, ফাতেমা দীঘির ঘাটে নামার পর হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে। এ সময় মাজার এলাকায় থাকা লোকজন নৌকা নিয়ে পানিতে নেমে তাকে…

Read More