প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।
এদিন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকা পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

